Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

মিসবাহর উপর চাপ কমাতে শুধু কোচের দায়িত্বে চাইছে পিসিবি

August 23, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মিসবাহর উপর চাপ কমাতে শুধু কোচের দায়িত্বে চাইছে পিসিবি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

গত বছরের সেপ্টেম্বরে একসঙ্গে প্রধান নির্বাচক ও হেড কোচের দায়িত্ব নিয়ে পাকিস্তান ক্রিকেটে নতুন যুগের সূচনা করেছিলেন মিসবাহ-উল-হক। কিন্তু এ দুই দায়িত্ব ঠিক পালন করতে পারছেন না তিনি। ব্যাপারটি বেশ ভালোয় বুঝতে পেরেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে কারণে সাবেক এ অধিনায়কের উপর চাপ কমাতে শুধু মাত্র হেড কোচের দায়িত্ব দিতে চাইছে সংস্থাটি। ইংল্যান্ড সফর শেষে দেশে ফেরার পরই মিসবাহকে এ ব্যাপারে জানাবে পিসিবি। দেশটির ক্রিকেট বোর্ডের এক উর্ধ্বতন কর্মকর্তা এমনটাই জানিয়েছেন।

ভারতীয় সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) সেই কর্মকর্তা বলেছেন জনপ্রিয় এক সাবেক পেসারকে নতুন প্রধান নির্বাচক বানানোর কথা ভাবছে পিসিবি, ‘পিসিবি এখন মনে করছে, মিসবাহর ওপর থেকে বাড়তি কাজের বোঝা কমিয়ে দেয়াই ভালো হবে। যাতে করে সে তার প্রধান কোচের দায়িত্বে ভালোভাবে মনোযোগ দিতে পারে। কেননা আগামী তিন বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইসিসি ইভেন্ট রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান সম্প্রতি ইংল্যান্ড গিয়ে দেখে এসেছে কীভাবে একইসঙ্গে দুই দায়িত্ব সামলাচ্ছেন মিসবাহ। ওয়াসিম তখনই মিসবাহর সঙ্গে কথা বলে রেখেছেন, দলের জন্য একজন প্রধান নির্বাচক নেয়ার ব্যাপারে।’

এবার একজন পেস বোলারকে পিসিবি প্রধানের দায়িত্ব দেয়া হবে। যিনি সবসময় সাহসী মন্তব্য করে থাকেন। এ ব্যাপারে একটা ধারণাও দিয়েছেন পিসিবির ঐ কর্মকর্তা, ‘মিসবাহকে দায়িত্ব দেয়ার সময় একটা সংশয় ছিল, একইসঙ্গে দুই দায়িত্ব পালন করতে পারবে কি না। এবার আমরা নতুন প্রধান নির্বাচক হিসেবে একজন সাবেক ফাস্ট বোলারকে দায়িত্ব দেয়ার কথা ভাবছি। যিনি সবসময় সাহসী মন্তব্য করে থাকেন। তার সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD