Monday, May 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মিরপুরে বড় লিডের পথে বাংলাদেশ

May 11, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মিরপুরে বড় লিডের পথে বাংলাদেশ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

মিরপুর টেস্টের চতুর্থ দিনে আজ শুরুতেই ধাক্কা খেলেও পরে দারুণভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ। দুই ওপেনার দ্রুত বিদায় নেওয়ার পর হাল ধরেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯৩ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে স্বাগতিকরা। এতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১২০ রান। ৮২ বলে তিন চারে ৩৭ রানে খেলছেন মুমিনুল। ৫৭ বলে চারটি চারে ৩৪ রানে ব‍্যাট করছেন শান্ত।

দিনের শুরুতে বিনা উইকেটে ৭ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে বেশিক্ষণ টিকতে পারেননি দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লু হয়ে ৫ রান করে ফেরেন মাহমুদুল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। এরপর হাসান আলীর বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান ইসলাম। তার ব্যাট থেকে আসে ১০ রান। মাত্র ২৩ রানেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

কিন্তু সেই চাপ সামলে ধৈর্যের সঙ্গে ইনিংস গড়তে থাকেন মুমিনুল ও শান্ত। ঝুঁকিহীন ক্রিকেট খেলে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে যান তারা। খারাপ বল থেকে রান আদায় করার পাশাপাশি দারুণ বোঝাপড়ায় এগিয়ে নেন দলের স্কোর। ফলে প্রথম সেশনের বাকি সময়ে আর কোনো বিপদে পড়তে হয়নি বাংলাদেশকে।

প্রথম ইনিংসে নাজমুল ও মুমিনুল ১৭০ রানের জুটি গড়েন। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৭০ রান যোগ করে অবিচ্ছিন্ন।

লাঞ্চ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকেছেন এই দুই ব্যাটার। তাদের জুটিতে শতরানের বেশি লিড পেয়েছে বাংলাদেশ। চতুর্থ ইনিংসে পাকিস্তানের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়ার দিকেই এগোচ্ছে টাইগাররা।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান থামে ৩৮৬ রানে। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও সেই সুবিধা আরও বাড়িয়ে নিয়েছে। পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে একটি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ আব্বাস ও হাসান আলী।

Previous Post

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

Related Posts

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি
বিশেষ প্রতিবেদন

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

15
মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

10
বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

11

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে বড় লিডের পথে বাংলাদেশ

মিরপুরে বড় লিডের পথে বাংলাদেশ

by cricbdadmin
0
1

মিরপুর টেস্টের চতুর্থ দিনে আজ শুরুতেই ধাক্কা খেলেও পরে দারুণভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ। দুই ওপেনার দ্রুত বিদায় নেওয়ার পর হাল...

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

by cricbdadmin
0
15

ঢাকা প্রিমিয়ার লিগে আজ ছিল ব্যাটারদের উৎসব। আকাশে বারবার বৃষ্টি এলেও মাঠে থামেনি রানের স্রোত। কখনও ছক্কার ঝড়, কখনও নাটকীয়...

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

by cricbdadmin
0
10

মিরপুর টেস্টে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ৩৮৬...

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তৃতীয় জয়ের স্বপ্ন দেখছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুটাও হয়েছিল দারুণ। দুই ওপেনারের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ম্যাচের...

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তিন জয়ের লক্ষ্যে মাঠে নেমে দারুণ সূচনা পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে শুরু আর...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD