Thursday, May 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মিরপুরের স্পিন স্বর্গে ১৫ উইকেটের পতন, দাপট বাংলাদেশের

December 7, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মিরপুরের স্পিন স্বর্গে ১৫ উইকেটের পতন, দাপট বাংলাদেশের
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ঘটনাবহুল একদিন মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। বুধবার ঢাকা টেস্টের প্রথম দিনই উইকেট পতনের মিছিল। একটি দুটি নয়, ১৫ উইকেট পতনের একদিন। তবে শেষ অব্দি প্রথম দিনই দাপট থাকল বাংলাদেশেরই।

মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামের স্পিন বলে চালকের আসনে থেকে দিন শেষ বাংলাদেশের। মিরপুরের স্পিন সহায়ক উইকেটে পঞ্চাশের আগে নিউজিল্যান্ডের ৫ ব্যাটসম্যানকে ফেরালো টাইগাররা। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের ১৪ মিনিট আগে শেষ হয়েছে ১ম দিনের খেলা। দিন শেষে নিউজিল্যান্ড ১২.৪ ওভারে ৫ উইকেটে তুলেছে ৫৫ রান। এখনও ১১৭ রানে পিছিয়ে তারা।

সিলেট টেস্টে চিতে সিরিজ জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ। সেই পথেই এগিয়ে যাচ্ছে নাজমুল হাসান শান্তর দল।

১৫ উইকেটের দিনে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ১৭২ রানে। শেষ বিকেলে নিউ জিল্যান্ড খেলতে নেমে নিউজিল্যান্ড ১ম ইনিংসে ৫৫/৫। হাতে ৫ উইকেট রেখে ১১৭ রানে পিছিয়ে কিউইরা।

মিরপুরের উইকেটে সকালে ফ্লাড লাইট জালিয়ে শুরু হয় খেলা। টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের স্পিন পরীক্ষার সামনে ত্রিশ রান করেন মাত্র দুই ব্যাটার। ‘অবস্ট্রাক্টিং দা ফিল্ড’ আউট হওয়া মুশফিক খেলেন ৩৫ রানের ইনিংস। বাংলাদেশের ১ম ব্যাটার হিসেবে এই আউট হলেন মুশি। শাহাদাত হোসেন করেন ৩১ রান।

নিউজিল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।

এরপর ব্যাটিংয়ে নেমে শুরুতে পাল্টা আক্রমণের করলেও ভাঙ্গন ধরান মেহেদী হাসান মিরাজ। পরে তাইজুলও চমক দেখান। আর ফেরেন টম ল্যাথাম, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন ও টম ব্লান্ডেল। ১৭ রানে ৩ উইকেট নেন অফ স্পিনার মিরাজ। বাঁহাতি স্পিনার তাইজুল ২ উইকেট তুলেন ২৯ রানে।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ৬৬.২ ওভারে ১৭২ (জয় ১৪, জাকির ৮, শান্ত ৯, মুমিনুল ৫, মুশফিক ৩৫, শাহাদাত ৩১, মিরাজ ২০, সোহান ৭, নাঈম ১৩*, তাইজুল ৬, শরিফুল ১০; সাউদি ৫.২-৫-০-১, জেমিসন ৪-২-৮-০, এজাজ ১৭-৬-৫৪-২, স্যান্টনার ২৮-৭-৬৫-৩, ফিলিপস ১২-১-৩১-৩)।

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১২.৪ ওভারে ৫৫/৫ (ল্যাথাম ৪, কনওয়ে ১১, উইলিয়ামসন ১৩, নিকোলস ১, মিচেল ১২*, ব্লান্ডেল ০, ফিলিপস ৫*; শরিফুল ১-১-০-০, মিরাজ ৬-১-১৭-৩, তাইজুল ৫.৪-০-২৯-২)।

# ঢাকা টেস্ট ১ম দিন শেষে

Previous Post

ঢাকা টেস্ট ঘিরে যে বার্তা দিলেন হাথুরু

Next Post

দিনভর বৃষ্টি হাসল, ক্রিকেটাররা ড্রেসিংরুমে

Related Posts

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

7
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

10
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

7
Next Post
দিনভর বৃষ্টি হাসল, ক্রিকেটাররা ড্রেসিংরুমে

দিনভর বৃষ্টি হাসল, ক্রিকেটাররা ড্রেসিংরুমে

Discussion about this post

সর্বশেষ..

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের আধিপত্য

by cricbdadmin
0
6

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে উঠে এসেছে একগুচ্ছ চমকপ্রদ পরিসংখ্যান। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে বাংলাদেশের আধিপত্য...

যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়া বাস্তবতা নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, একসময় বাংলাদেশের একটি-দুটি জয়ই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD