Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

‘মাশরাফির পর অধিনায়ক তামিমই সেরা’

March 15, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
‘মাশরাফির পর অধিনায়ক তামিমই সেরা’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

কয়েকদিন আগেই মাশরাফি বিন মুর্তজার উত্তরসরি হয়েছেন। মূলত এরপরই থেকেই তামিম ইকবালকে নিয়ে প্রশ্ন- অধিনায়ক হিসেবে কেমন। শুক্রবার বিকেএসপিতে মুশফিকের কাছেও গেল এমন এক প্রশ্ন। সঙ্গে সঙ্গে এ ডানহাতি জানিয়ে দেন, মাশরাফির পর অধিনায়কত্বের জন্য তামিমই সেরা।

আগেও বাংলাদেশের হয়ে দুবার অধিনায়কত্ব করেছেন তামিম। তবে সেসব ছিল ভারপ্রাপ্ত দায়িত্ব। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে সাত হাজারের বেশি রান করা তামিম এবারই পেয়েছেন পূর্ণাঙ্গ দায়িত্ব। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে করাচিতে নেতৃত্বে দেখা যাবে তাকে।

মাশরাফির চোটে গত বছর শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমবার ওয়ানডেতে অধিনায়কত্ব করেছিলেন তামিম। তিন ম্যাচেই অবশ্য হেরেছিল বাংলাদেশ। এদিকে ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে তখনকার নিয়মিত টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের চোটে এক অধিনায়ত্ব করেছিলেন তিনি। সেখানে সফল হননি এ তারকা। তাই এবার তার ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পাওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। ঠিক সে সময় সতীর্থের পাশে দাঁড়ালেন মুশফিক। বলেন ‘তামিমের অধীনে কিন্তু এর আগেও আমরা খেলেছি। শুধু আমি না আরও অনেকে খেলেছে। আমরা কিন্তু গত ১৫-২০ বছর ধরে একসাথে খেলছি, আমরা জানি যে কেমন। আমার মনে হয় অধিনায়ক হিসেবে সেই উপযুক্ত ব্যক্তি এবং আমরা সবাই তাকে সাপোর্ট করছি।’

অধিনায়কত্ব করাটা সব সময় চ্যালেঞ্জিং। তবে তামিম সেটা জয় করতে পারবেন বলে মনে করেন মুশফিক, ‘আশা করছি সে নিজে যেভাবে শেষ কয়েকটা বছর ধরে ভাল খেলছে সে যেন পুরো দলকে সেইভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আর আমার মনে হয় এটা একটি চ্যালেঞ্জিং বিষয়। আমার মনে হয় সে উপযুক্ত ব্যক্তি চ্যালেঞ্জটা নেবার জন্য।’

Related Posts

ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD