Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

মাশরাফিকে অবসর নেওয়ার পরামর্শ গিবসনের

May 21, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
মাশরাফিকে অবসর নেওয়ার পরামর্শ গিবসনের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

চলতি বছর ঘরের মাঠে সবশেষ ওয়ানডে সিরিজের মধ্যে দিয়েই নেতৃত্ব ছেড়েছেন মাশরাফি বিন মুর্তজা। তবে এখনও অবসর নেননি তিনি। কোচ-নির্বাচকরা চাইলে এ তারকা পেসার খেলে যেতে চান দলের প্রয়োজনে। তবে বাংলাদেশ দলের বোলিং কোচ ওটিস গিবসন জানালেন, প্রধান কোচের ২০২৩ বিশ্বকাপের পরিকল্পনায় নেই মাশরাফি। তাই তিনি নড়াইল এক্সপ্রেসকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন।

গিবসনের মতে, মাশরাফি দেশকে অনেক সম্মান এনে দিয়েছেন। সে একজন অভিজ্ঞ ক্রিকেটার। মাঠে থেকে তরুণদের সে অনেক কিছু শিখিয়ে দিতে চায়। কিন্তু আমার মনে হয় না, এটা ভালো কোন উপায়। বরং তরুণদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য অন্য কোন পথ খুঁজে নিতে হবে।

মাশরাফি সম্পর্কে গিবসন বলেন, ‘আমার মনে হয় না, প্রধান কোচ রাসেল ডমিঙ্গো তার ভবিষ্যত পরিকল্পনায় মাশরাফিকে রেখেছেন। প্রত্যেক কোচই ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে নতুন করে দল গড়তে চাইবেন। কোচের চিন্তায় এখন হাসান মাহমুদ, সাইফউদ্দিন, শফিউল ইসলাম, ইবাদত হোসেন যে এখন সাদা বলের ক্রিকেট খেলেনি, তাসকিন, মেহেদি হাসান রানারা আছে।’

গিসবনই কোচিং স্টাফদের মধ্যে প্রথম মাশরাফিকে অবসর নিয়ে ভাবতে বললেন। এছাড়া তরুণ পেসার হাসান মাহমুদ, ইবাদতদের নিয়ে তার পরিকল্পনা নিয়ে গিবসন বলেন, ‘আমি ইবাদতে মুগ্ধ। সে ১৪০ কিলোমিটার বেগে বল করতে পারে। তাসকিনের সঙ্গে আমার অল্প কথা হয়েছে, সে তার সেরাটা দিতে মুখিয়ে আছে। খালেদ ইনজুরিতে ছিল। তরুণ হাসানকে আমার সত্যি খুবই ভালো লেগেছে। তার ওপর অনেক আস্থা আমার। সে বাংলাদেশের সেরা পেসার হতে পারে। শিখতে খুবই আগ্রহী ও। তার বোলিং অ্যাকশনও খুবই দারুণ। তাকে আরও ভালো বোলার হিসেবে তৈরির সব সুযোগ আছে। আমি আগামী কয়েক বছর তাকে খেলতে দেখে খুবই খুশি হবো। তাকে নিয়ে আমার অনেক আশা।’

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD