Tuesday, April 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মার্চের সেরার লড়াইয়ে বাবর-কামিন্স-ব্র্যাথওয়েট

April 6, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মার্চের সেরার লড়াইয়ে বাবর-কামিন্স-ব্র্যাথওয়েট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪,কম রিপোর্ট

‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, পাকিস্তানের বারব আজম ও ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্র্যাথওয়েট। গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি।

পাকিস্তানের মাটিতে সদ্যই শেষ হওয়া টেস্ট সিরিজে জয়ের স্বাদ পায় অস্ট্রেলিয়া। তিন ম্যাচের লড়াইয়ে জেতে ১-০ ব্যবধানে। সফরকারীদের এই সাফল্যে বল হাতে বড় অবদান রাখেন কামিন্স।

লাহোরে পাকিস্তানকে ১১৫ রানে হারানো শেষ টেস্টে দুর্দান্ত বোলিং করেন কামিন্স। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অধিনায়ক ৫৬ রানে নেন ৫ উইকেট, পরের ইনিংসে তার শিকার ছিল ২৩ রানে তিনটি। সিরিজে ২২.৫০ গড়ে ১২ উইকেট নেন কামিন্স। এই পারফরম্যান্স তাকে প্রথমবারের মতো আইসিসির মাস সেরার লড়াইয়ে জায়গা করে দিয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দল টেস্ট সিরিজ হারলেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন বাবর। দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে করেন ৩৯০ রান। সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান অধিনায়ক খেলেন রেকর্ড গড়া ১৯৬ রানের ইনিংস। যা টেস্টে তার ক্যারিয়ার সেরাও।

এরপর অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজেও দারুণ খেলেন বাবর। তিন ওয়ানডের দুটি হয়েছে গত মাসে। যেখানে প্রথম ম্যাচে করেন ৫৭ রান। দ্বিতীয়টিতে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ৩৪৯ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়া ম্যাচে এই ব্যাটসম্যান খেলেন ১১৪ রানের ইনিংস।

ইংল্যান্ডের বিপক্ষে গত মাসে টেস্ট সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়ে সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ব্র্যাথওয়েট। তিন টেস্টের সিরিজে ৮৫.২৫ গড়ে দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে ব্র্যাথওয়েট করেন সর্বোচ্চ ৩৪১ রান। জেতেন সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার।

ব্রিজটনে হওয়া দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ বাঁচানোর নায়ক ছিলেন ব্র‍্যাথওয়েট। ৪৮৯ বলে ১৬০ রানের ম্যারাথন ইনিংসের পর খেলেন অপরাজিত ৫৬ রানের আরেকটি চমৎকার ইনিংস।

Previous Post

মাশরাফি-চিরাগ ম্যাজিকে উড়ছে রূপগঞ্জ

Next Post

৩৭ ধাপ উন্নতি জয়ের

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
ক্রিকেট সাফারি

জুনেই বিসিবি নির্বাচন চান তামিম

4
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

10
সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

10
Next Post
৩৭ ধাপ উন্নতি জয়ের

৩৭ ধাপ উন্নতি জয়ের

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

জুনেই বিসিবি নির্বাচন চান তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ৭ এপ্রিলের সিদ্ধান্ত দিয়ে। সেদিন জাতীয় ক্রীড়া পরিষদ ভেঙে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

by cricbdadmin
0
10

সিরিজ বাঁচানোর ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

by cricbdadmin
0
10

রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে এক রোমাঞ্চকর লড়াইয়ের জন্ম দেয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দল। পুরো ম্যাচজুড়ে ছিল...

রানার গতিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ড

রানার গতিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ড

by cricbdadmin
0
4

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন একাই ম্যাচের গল্প লিখলেন নাহিদ রানা। গতি আর আগ্রাসনের মিশেলে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপকে...

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

by cricbdadmin
0
9

মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও দিনটি আলাদা তাৎপর্য নিয়ে এসেছে লিটন কুমার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD