নিজেকে একটু একটু করে ইর্ষনীয় উচ্চতায় নিয়ে যাচ্ছেন মমিনুল হক। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে তিনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ভিভ রিচার্ডসের পাশে চলে গেলেন। এ নিয়ে টানা ১১টি টেস্টে হাফসেঞ্চুরি অথবা এরচেয়ে বেশি রানের ইনিংস খেললেন তিনি।
শনিবার মিরপুরে এই বাঁহাতি ব্যাটসম্যান টানা একাদশ ম্যাচে হাফসেঞ্চুরি তুলে নেন। ২০১৩ সালের অক্টোবর থেকে ধারাবাহিকভাবে রান পাচ্ছেন মমিনুল।
ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ ছাড়াও টেস্ট ক্রিকেটে টানা ১১ ম্যাচে অর্ধশতক আছে ভারতের গৌতম গম্ভীর এবং বিরেন্দর শেবাগের।
টেস্ট ক্রিকেটে টানা সর্বোচ্চ অর্ধশতকের রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের। টানা ১২ ম্যাচে অর্ধশতক করেছেন তিনি।



