Sunday, May 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভারতের জন্য তাহলে পেছাবে এশিয়া কাপ!

March 4, 2021
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ভারতের জন্য তাহলে পেছাবে এশিয়া কাপ!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বিশ্ব ক্রিকেটের মোড়ল বলে কথা। তাদের তো আলাদা কদর থাকবেই। এই ভারতের জন্যই পিছিয়ে যেতে পারে এশিয়া কাপ ক্রিকেট। কারণ ভারতে ছাড়া টুর্নামেন্ট আয়োজন করলে যে মুখ ফিরিয়ে নেবে স্পন্সররা। এ অবস্থায় এশিয়ার এই শ্রেষ্টত্বের লড়াই পিছিয়ে দিচ্ছে এসিসি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠলে এশিয়া সেরার টুর্নামেন্টটি ফের স্থগিত হতে পারে। এমনটাই ইঙ্গিত দিয়ে রাখলেন পিসিবি প্রধান এহসান মানি।

এরইমধ্যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রেখেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দল হতে লড়াইয়ে ভারত ও অস্ট্রেলিয়া। এ অবস্থায় ইংল্যান্ডর বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে হার বাঁচাতে পারলেই টুর্নামেন্টের ফাইনালে উঠে যাবে ভারত। ইংল্যান্ড জিতলে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট।

১৮ জুন লর্ডসে শুরু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এ সময়ে এশিয়া কাপও অনুষ্ঠিত হবে। বাস্তবতা চিন্তা করে তাইতো টুর্নান্টে পেছানোর ভাবনায় এসিসি। করাচিতে এক সংবাদ সম্মেলনে এহসান মানি বলেন, ‘গত বছর হওয়ার কথা ছিল এশিয়া কাপ। কিন্তু সেটা এই বছরে পিছিয়ে আনা হয়েছিল। কিন্তু এই বছরও এশিয়া কাপ হবে না, যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জুনে। শ্রীলঙ্কা বলেছে তারা জুনে টুর্নামেন্টটি আয়োজনের চেষ্টা করতে চায়। আমাদের মনে হয় না, এবার এশিয়া কাপ হবে। টুর্নামেন্টটি ২০২৩ সালে পিছিয়ে দিতে হবে। ’

করোনা সংক্রমণ না থাকলে গত বছরের সেপ্টেম্বরে হতো এশিয়া কাপ। মহামারিতে থমকে যায় এশিয়ার শ্রেষ্টত্বের লড়াই।

Previous Post

করোনা আক্রান্ত আফতাব, খেলা হচ্ছে না টুর্নামেন্ট

Next Post

চার বছরের পরিচয়, এবার বিয়ে মুক্তার আলির

Related Posts

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট
বিশেষ প্রতিবেদন

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

5
বিসিবিতে যে কারণে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

5
ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়
বিশেষ প্রতিবেদন

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

10
Next Post
চার বছরের পরিচয়, এবার বিয়ে মুক্তার আলির

চার বছরের পরিচয়, এবার বিয়ে মুক্তার আলির

Discussion about this post

সর্বশেষ..

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিকতা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে আসন্ন নির্বাচনের চিত্র। তিন ক্যাটাগরিতে পরিচালক পদে...

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

by cricbdadmin
0
10

ইরফান শুক্কুরের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে আরও একটি বড় জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশের বাইরে সাকিব-জাদু অটুট

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলে তার উপস্থিতি এখন অতীতের গল্পের মতো। প্রায় এক বছর ধরে দেশের জার্সিতে নেই সাকিব আল হাসান, আর...

মিরপুরে লিজেন্ডস বোলারদের দাপটে কোণঠাসা গাজী

মিরপুরে লিজেন্ডস বোলারদের দাপটে কোণঠাসা গাজী

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) আগের ম্যাচেই রুদ্ধশ্বাস নাটকীয়তার জন্ম দিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শেষ মুহূর্তের উত্তেজনায় ঢাকা লিওপার্ডসকে মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD