Thursday, May 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ব্যান্টনের বিস্ফোরক ব্যাটিংয়ের পর বৃষ্টির জয়

August 29, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ব্যান্টনের বিস্ফোরক ব্যাটিংয়ের পর বৃষ্টির জয়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনা পরবর্তী যুগে শুক্রবার বাংলাদেশ সময় রাতে টি-টোয়েন্টি লড়াইয়ে নামে পাকিস্তান-ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বিস্ফোরক ব্যাটিং উপহার দেন ইংলিশ ওপেনার টম ব্যান্টন। পরে অবশ্য ইমাদ ওয়াসিম ও ইফতেখার আহমেদের নৈপুণ্যে ম্যাচে ফিরেছিল পাকিস্তান। কিন্তু এমন রোমাঞ্চ ছড়ানো ম্যাচের ফল হতে দেয়নি বৃষ্টি। যে কারণে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়ে যায়।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে স্বাগতিকদের ইনিংসের সপ্তদশ ওভারে বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। সে সময় ইংল্যান্ডের স্কোর ছিল ৬ উইকেটে ১৩১ রান। এরআগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জনি বেয়ারস্টোকে হারায় ইংল্যান্ড। ইমাদ ওয়াসিমকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরেন এ ওপেনার। এদিকে জেসন রয়ের জায়গায় ওপেনিংয়ে নামা ব্যান্টন ফিরতে পারতেন শুরুতেই। দ্বিতীয় ওভারেই শাহিন শাহ আফ্রিদির বলে স্লিপে সহজ ক্যাচ ছাড়েন ইফতেখার আহমেদ। সে সময় ৫ রানে ছিলেন ব্যান্টন। পরে অবশ্য ঝড় তোলেন এ ডানহাতি। যা গেছে শাদাব খান ও হারিস রউফের ওপর দিয়ে। লেগ স্পিনারকে ছক্কায় স্বাগত জানান ইংলিশ ওপেনার। শাদাবের পরের ওভারের প্রথম দুই বলে হাঁকান আরও দুটি ছক্কা। এদিকে রউফের স্লোয়ারে দারুণ সব স্কুপ শট খেলেন ব্যান্টন। শেষ পর্যন্ত ৩৩ বলে তিনটি করে ছক্কা ও চারে স্পর্শ করেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। এর আগে ডেভিড মালান নিজের ভুলেই রান আউটের ফাঁদে পড়েন।

মালান ফিরলে দ্রুত রান তোলার চেষ্টা করেন অধিনায়ক ইয়ন মরগান। তবে প্রথম দুই ওভারে ২৬ রান দেওয়া শাদাবের হাত ধরেই ঘুরে দাঁড়ায় পাকিস্তান। তাকে ছক্কায় ওড়াতে গিয়ে এক্সট্রা কাভারে ইমাদের হাতে ধরা পড়েন ব্যান্টন। ৪২ বলে খেলা তার ৭১ রানের ইনিংস গড়া পাঁচ ছক্কা ও চারটি চারে। কিছুক্ষণ পরই মরগানকে এলবিডব্লিউ করেন ইফতেখার। শাদাবের বলে দ্বিতীয় চেষ্টার ক্যাচ গ্লাভসে জমান মোহাম্মদ রিজওয়ান। পরে ইমাদের বলে স্টাম্পড করেন লুইস গ্রেগোরিকে। যে কারণে দ্রুত সময়ের মধ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। কিন্তু বৃষ্টি শেষ পর্যন্ত সফরকারীদের জন্য হয়ে দাঁড়ায় বড় বাঁধা।

ইমাদ দুই উইকেট নেন ৩১ রানে। শাদাব ৩৩ রানে নেন দুটি উইকেট।

আগামী রোববার ওল্ড ট্র্যাফার্ডেই হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। এরআগে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ১৬.১ ওভারে ১৩১/৬ (বেয়ারস্টো ২, ব্যান্টন ৭১, মালান ২৩, মর্গ্যান ১৪, মইন ৮, বিলিংস ৩*, গ্রেগরি ২, জর্ডান ২*; ইমাদ ৪-০-৩১-২, আফ্রিদি ২-০-১০-০, আমির ২.১-০-১৪-০,রউফ ৩-০-৩২-০, শাদাব ৪-০-৩৩-২, ইফতেখার ১-০-৭-১)

ফল: ম্যাচ পরিত্যক্ত

Previous Post

বিকেএসপিতে নামবেন সাকিব

Next Post

রায়নার আইপিএল শেষ

Related Posts

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

2
২৩২ বছর পর ভাঙল রেকর্ড!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

3
রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

11
Next Post
রায়নার আইপিএল শেষ

রায়নার আইপিএল শেষ

Discussion about this post

সর্বশেষ..

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
2

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটিং উৎসবের দেখা মিলল বিকেএসপির তিন নম্বর মাঠে। শুরুতে ধাক্কা খেলেও পরে সামিউল বাশির রাতুলের...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট এখন কেবল মাঠের পারফরম্যান্সে নয়, প্রশাসনিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ পার করছে। এই পরিবর্তনের গতিপথ নির্ধারণ করছে বাংলাদেশ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলগতভাবে জয় না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ ছাপ রেখেছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচের এই সিরিজে একটি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD