ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ম্যাচটা যেন ছিল শুধুই আরিফুল হকের। শুরুতে বল হাতে ঝড় তুলেছেন। তারপর ব্যাট হাতেও মিলেছে সাফল্য। এই অলরাউন্ডারের ম্যাজিকে জয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু করছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। খেলাঘর সমাজ কল্যান সমিতিকে ২ উইকেটে হারিয়েছে তারা।
শনিবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বল হাতে শুরুতে আরিফুল শিকার করেন ২৪ রানে ৪ উইকেট। খেলাঘর ১৯৫ রানে অলআউট। এরপর ব্যাট জাতে আরিফুল অপরাজিত ৩২ রান। দলকে পাইয়ে দেন সহজ জয়।
ওয়ানডে লিগের প্রথম ম্যাচে খেলাঘর বড় সংগ্রহ গড়ে পারেনি। ১৯৫ রান নিয়ে কি আর লড়াই করা যায়? পারেও নি দলটি। জবাবে নেমে রুবেল মিয়া করেন ৪৬ রান। সঙ্গে এনামুল হকের ব্যাট থেকে আসে ৩৭। শেষে আরিফুলের ব্যাটে দাপটে হেসে-খেলে ৩ ওভার আগেই জয়ের বন্দরে নোঙর করে প্রাইম ব্যাংক।
সংক্ষিপ্ত স্কোর-
খেলাঘর : ৪৬.৫ ওভারে ১৯৫/১০ (রবি ১৬, অঙ্কন ৪, অমিত ৩৬, ইফতেখার ১৯, মেনারিয়া ৩৫, নাজিমউদ্দিন ২৯, মইনুল ০, মাসুম ১৭, রবিউল ১৪*, ইরফান ১, তানভির ৫; মোহর ০/৪২, আল আমিন হোসেন ১/২৭, আরিফুল ৪/২৪, নাহিদুল ০/৩২, আল আমিন ০/১৬, রাজ্জাক ১/২৮, অলক ৩/২০)।
প্রাইম ব্যাংক: ৪৭ ওভারে ১৯৬/৮ (এনামুল ৩৭, রুবেল ৪৬, সুদিপ ১৪, জাকির ৬, আল আমিন ১২, আরিফুল ৩২*, অলক ৪, নাহিদুল ৩১, মোহর ৬, রাজ্জাক ১*; রবিউল ২/৪০, তানভির ০/৩২, ইরফান ৩/৪০, মাসুম ১/২৬, ইফতেখার ১/২১, রবি ১/১৬)।
ফল: প্রাইম ব্যাংক ২ উইকেটে জয়ী
ম্যাচসেরা: আরিফুল হক



