Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

July 23, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় ২৩ রানে হেরেছে বাংলাদেশ। তাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ এ সমতা। এ জয়ের সুবাদে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখল জিম্বাবুয়ে।

এরআগ শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাধেভেরের দুরন্ত ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানের লড়াকু পুঁজি গড়ে জিম্বাবুয়ে। লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে টাইগারদের ইনিংস গুটিয়ে যায় ১৪৩ রানে।

শুক্রবার জিম্বাবুয়েকে বড় ইনিংসের ভিত গড়ে দেন মাধেভেরে। চার-ছক্কার ফুলঝুরিতে তিনি সাজান ৭৩ রানের ম্যাচজয়ী ইনিংস। ৫৭ বলে ৫ চার ও ৩ ছক্কা হাঁকান তিনি। এছাড়া চারে নেমে ডিয়ন মায়ার্স ২৬ রান করেন। তবে দলের স্কোর বড় করার পেছনে বার্লের শেষ ঝড়টাই ছিল সবচেয়ে কার্যকরী। ১৯তম ওভারে সাইফ উদ্দিনকে চার-ছক্কা উড়িয়ে ১৬ রান আদায় করেন। শেষ ওভারে শরিফুলকেও হাঁকান ছক্কা। শেষ পর্যন্ত ২টি করে চার ও ছক্কায় ১৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন তিনি।

বোলিং চোটে পড়া মোস্তাফিজের অভাব অনুভব হচ্ছিল। তাসকিন তার পরিবর্তে ফিরলেও ৪ ওভারে দিয়েছেন ২৮ রান। কোনও উইকেট পাননি। শরিফুল ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন। সাইফউদ্দিন ৩৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সাকিব ৩২ রানে পেয়েছেন ১ উইকেট।

লক্ষ্য তাড়ায় ১৭ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। নাঈম ও সৌম্য মুজারাবানির পেসে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন। মেহেদীকে সঙ্গে নিয়ে সাকিব এগিয়ে গেলেও বেশিদূর যেতে পারেননি। স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা আক্রমণে আসার পর তালগোল পাকিয়ে ফেলে বাংলাদেশ। ১০ বলের ব্যবধানে নেই সাকিব, মাহমুদউল্লাহ ও মেহেদীর উইকেট। প্রত্যেকটি উইকেট নেন মাসাকাদজা।

টিকতে পারেননি কাজী নুরুল হাসান সোহানও। ৬৮ রানে নেই ৬ উইকেট। এরপর অভিষিক্ত শামীমের কারিশমা। তার ১৩ বলে ২৯ রানের ক্যামিওতে আশার সঞ্চার হয়। মনে হচ্ছিল বাংলাদেশকে তিনি একাই জেতাবেন। কিন্তু বাড়তি আক্রমণাত্মক খেলতে গিয়েই বিপদ ডেকে আনেন শামীম। জংউইর বল উড়াতে গিয়ে লং অফে ক্যাচ দেন। তাতে প্রতিশ্রুতিশীল ইনিংসটি থেমে যায়। এরপর আফিফের ২৪ ও সাইফউদ্দিনের ১৯ রান পরাজয়ের ব্যবধান কমায় মাত্র।

রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

Previous Post

অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে এখনই উদ্বিগ্ন নয় বিসিবি

Next Post

পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ!

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

2
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

আশার আলো দেখছেন সাকিব

4
তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
Next Post
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ!

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
2

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
4

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD