Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ

September 7, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
অভিষেকেই চমক দেখালেন সাব্বির
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ বাংলাদেশের। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষেও ম্যাচটা নাগালেই ছিল বাংলাদেশের। কিন্তু বৃহস্পতিবার আশায় গুড়েবালি। স্বপ্নের নাগাল পেল না টাইগাররা। ন্যাথান লায়নের মায়াবি স্পিন সব শেষ করে দিল। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৭ উইকেটে জিতে সমতায় সিরিজ শেষ করল অস্ট্রেলিয়া। ঢাকায় সিরিজের ১ম টেস্টে বাংলাদেশ ২০ রানে জিতেছিল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ২য় ইনিংসে অলআউট হয় ১৫৭ রানে। তারপর জয়ের জন্য ৮৬ রানের লক্ষ্য পূরণ করতে গিয়েও অজিরা হারায় ৩ উইকেট। তাইতো সিরিজ শেষ পর্যন্ত ১-১ সমতাতেই শেষ হল।
ম্যাচে ১ম ইনিংসে বাংলাদেশ ৩০৫ অলআউট হয়। তারপর অস্ট্রেলিয়াকে ৩৭৭ রানে আটকে দেয়। কিন্তু তারপরই পথ হারায় বাংলাদেশ। বৃহস্পতিবার ব্যাটসম্যানরা যেন উইকেটে আসা-যাওয়ার দায়টুকু সেরেছেন। যথারীতি ব্যর্থ সৌম্য সরকার। ঢাকা টেস্টের দুই ইনিংসে করেছলিনে ৮ ও ১৫ রান। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ১ম ইনিংসে ৩৩ রান। আর মাত্র ৯। তামিম ইকবাল ফিরেন তামিম ১২ রানে। সাকিব আল হাসান আউট ২ রান করে। ব্যাটিংয়ে চার নম্বরে উন্নীত নাসির হোসেন ৫ রানে আউট।

৫ উইকেট ৪৩ রান তুলে ভয়াবহ বিপর্যয়ে পড়ে দল। এ অবস্থায় সাব্বির রহমান করেন ২৪ রান। তারপর মুশফিক আউট ৩১ রানে। আটে নেমে মুমিনুল ২৯ রান ড্রেসিংরুমে ফিরেন।
নাথান লায়ন ১ম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট । ম্যাচে ১৫৪ রানে ১৩ উইকেট। এটিই বাংলাদেশের বিপক্ষে কোনো বোলারের ম্যাচে সেরা বোলিং। এশিয়ায় কোনো অস্ট্রেলিয়ান বোলারের সেরা বোলিং ফিগার। সিরিজের দুই টেস্ট মিলিয়ে ২২ উইকেট নিয়ে লায়ন ভেঙ্গে দেন ১৩০ বছরের পুরনো এক রেকর্ড। অস্ট্রেলিয়ার হয়ে দুই টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট বর্তমানে তার। ১৮৮৭ সালে আগের রেকর্ডটি করেছিলেন জন জেমস ফেরিস। ইংল্যান্ডের বিপক্ষে ২ টেস্টে নেন ১৮ উইকেট।

অনেক আলোচিত অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ শেষ। এবার দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা। ২৮ সেপ্টেম্বর শুরু সিরিজের প্রথম টেস্ট। সফরে স্বাগতিকদের সঙ্গে দুই টেস্ট, তিন ওয়ানডে আর দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৩০৫/১০ ও ২য় ইনিংস: ৭১.২ ওভারে ১৫৭ (তামিম ১২, সৌম্য ৯, ইমরুল ১৫, নাসির ৫, সাকিব ২, মুশফিক ৩১, সাব্বির ২৪, মুমিনুল ২৯, মিরাজ ১৪*, তাইজুল ৪, মুস্তাফিজ ০; কামিন্স ২/২৭, লায়ন ৬/৬০, ও’কিফ ২/৪৯)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৭৭/১০ ও ২য় ইনিংস: (লক্ষ্য ৮৬) ১৫.৩ ওভারে ৮৭/৩ (রেনশ ২২, ওয়ার্নার ৮, স্মিথ ১৬, হ্যান্ডসকম ১৬*, ম্যাক্সওয়েল ২৫*; মুস্তাফিজ ১/১৬, সাকিব ১/৩৫, তাইজুল ১/২৬, নাসির ০/১০)
ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নাথান লায়ন
সিরিজ: ১-১ সমতা
সিরিজসেরা: ন্যাথান লায়ন ও ডেভিড ওয়ার্নার

 

Previous Post

১৩০ বছরের পুরনো রেকর্ড ভাঙ্গলেন লায়ন

Next Post

চট্টগ্রাম টেস্টের স্কোরকার্ড

Related Posts

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
বিশেষ প্রতিবেদন

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

17
আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

13
‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা
ক্রিকেট সাফারি

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

10
Next Post
তামিম-সাকিবে পথ পেল বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের স্কোরকার্ড

Discussion about this post

সর্বশেষ..

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

by cricbdadmin
0
17

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান হচ্ছে এবার। ২০১১ সালের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে...

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

by cricbdadmin
0
13

শুরুটা হলো হার দিয়েই-নিউজিল্যান্ডের দেওয়া ২৪৭ রানের জবাবে ২২১ রানে গুটিয়ে গিয়ে ২৬ রানে হেরেছে বাংলাদেশ। ভালো শুরুর পরও শেষটা...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের জন্য নতুন সম্মাননা চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এই উদ্যোগে...

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
7

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
10

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD