Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট সাফারি

ব্যাটসম্যান নয়, ব্যাটার

April 19, 2021
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ব্যাটসম্যান নয়, ব্যাটার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

অনেকটা যুগান্তকারী সিদ্ধান্ত। চিরায়ত পরিচিতি পাওয়া সেই ‘ব্যাটসম্যান’ শব্দটি আর ব্যবহার করবে না ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। লিঙ্গ সমতা ও বর্ণ বৈষম্য এড়াতে বেশ কিছু শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় এই ওয়েবসাইটটি।

শুক্রবার ইএসপিএনের এডিটর ইন চিফ সাম্বিত বাল এক নিবন্ধে এনিয়ে বিস্তারিত জানালেন। লিখেছেন- এখন থেকে তারা ‘ব্যাটসম্যান’ শব্দের বদলে ‘ব্যাটার’ ব্যবহার করবেন। এখানেই শেষ নয়, আরও কিছু পরিবর্তন এনেছে তারা। বাঁহাতি রিস্ট স্পিন বোলারদের ‘চায়নাম্যান’ বলা হয়। এটি এমনই থাকবে না।

তারা জানিয়েছে, ‘চায়নাম্যান’ শব্দটি ‘ইংলিশম্যান’, ‘ডাচম্যান’ বা ‘ফ্রেঞ্চম্যান’-এর মতো ব্যবহার করা হয় না। ‘চায়নাম্যান’- এর পরিবর্তে এখন থেকে ‘লেফট-আর্ম রিস্টস্পিন’ লেখা হবে। বাদ দেওয়া হয়েছে ‘মানকড়’ শব্দিটিও। ভারতীয় ক্রিকেটার বিনু মানকড় প্রথম এমন রানআউট করেন। এরপর থেকেই বিষয়টিকে ইংরেজিতে ‘ম্যানক্যাডিং’ শব্দটি দ্বারা ক্রিকেটের চেতনাবিরোধী আউটকে বুঝানো হয়। এখন থেকে এটি হবে ‘রান-আউট ব্যাকিং আপ’।

সাম্বিত বাল তার নিবন্ধে লিখেছেন, ‘ব্যাটসম্যান’ শব্দটিকে এমন বৈষম্যমূলক মনে নাও হতে পারে। ‘ব্যাটসউইম্যান’ উপযুক্ত হতে পারে নারী ক্রিকেটে। কিন্তু সমস্যা হলো একের ওপর অন্যটির শ্রেষ্ঠতার প্রসঙ্গ। পুরুষ ক্রিকেটের ক্ষেত্রে ব্যাটসম্যান ঠিক। কিন্তু ১৯৯৮ সালে মেরিলবোর্ন ক্রিকেট ক্লাব নারীদের সদস্যপদ দেওয়া শুরু করে। পুরুষের আধিপত্য বোঝাতে নারী যখন কোনও কাজ করেন তখন সেই পদ বা ভূমিকাকে নারীকরণ করা হয়। এ কারণেই বিশ্বজুড়ে বেশ কিছু পদবির প্রচলন করা হয়েছে যেগুলো লিঙ্গভিত্তিক নয়। যেমন, ‘স্টুয়ার্ড’ ও ‘স্টুয়ার্ডেস’ এর বদলে ‘ফ্লাইট অ্যাটেনডেন্ট’, ‘পুলিশম্যান’ ও ‘পুলিশউইম্যান’ এর বদলে ‘পুলিশ ‘অফিসার’, ‘অ্যাক্ট্রেস‘ এর বদলে ‘অ্যাক্টর‘, ‘চেয়ারম্যান‘-এর বদলে ‘চেয়ারপারসন’ বা শুধু ‘চেয়ার’। তবে‘বোলার’, ‘ফিল্ডার’ ও ‘উইকেটকিপার’ সব লিঙ্গ নিরপেক্ষ।

এরইমধ্যে ম্যান অব দ্য ম্যাচ থেকে প্লেয়ার অব দ্য ম্যাচ- ব্যবহার শুরু করছে ক্রিকইনফো।

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD