Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিবের বিরল ‘ডাবল’

November 30, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
সাকিবের বিরল ‘ডাবল’
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। কিন্তু এ তারকার সময়টা মোটেও ভালো কাটছে না। শনিবার জেমকন খুলনার এ তারকা ব্যাট হাতে ফের ব্যর্থ হয়েছেন। তবে এদিন বিরল একটা ডাবল ছুঁয়েছেন তিনি। তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল হয়েছে সাকিবের। এর আগে এই কীর্তি ছিল ডোয়াইন ব্রাভো এবং আন্দ্রে রাসেলের।

শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জেমকন খুলনার হয়ে গাজী গ্রুপ বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ওপেন করেন সাকিব। এদিন শরিফুল ইসলামের লাফানো বল স্কয়ার লেগে আলতো হাতে খেলে একটি রান নেন তিনি। তাতেই অপেক্ষার অবসান। তিনি স্পর্শ করেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫ হাজার রান। পাশাপাশি এই অলরাউন্ডার পূরণ করে ফেলেন দারুণ এক ডাবলও।

এই অর্জন এতদিন ছিল কেবল ডোয়াইন ব্রাভোর। টি-টোয়েন্টির যাযাবর ৩৭ বছর বয়সী এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ৪৭১ ম্যাচে রান করেছেন ৬ হাজার ৩৩১, উইকেট নিয়েছেন ৫১২টি। সাকিব এই ম্যাচ দিয়ে খেললেন ৩১১ ম্যাচ।

ব্রাভো আর সাকিব ছাড়া ৫ হাজার রানের পাশে ৩০০ উইকেট আছে আর কেবল আন্দ্রে রাসেলের। ৩৪১ ম্যাচে এই ক্যারিবিয়ান অলরাউন্ডার রান করেছেন ৫ হাজার ৭২৮, উইকেট নিয়েছেন ঠিক ৩০০টি।

৩০০ উইকেট টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞার আগেই হয়েছিল সাকিবের। পাঁচ হাজার রানের জন্য আজ ছিল ৩ রানের অপেক্ষা। সিঙ্গেল নিয়েই সেটা পেয়ে গেছেন। টি-টোয়েন্টিতে ৫ হাজার রান আছে ৪০ জনেরও বেশি ক্রিকেটারের। অন্তত ৩০০ এর বেশি উইকেট আছে শুধু দশজনের। তবে তিন জনের এই কীর্তিটা আছে একই সঙ্গে।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব করেছেন ১৫৬৭। এছাড়া বিপিএল দল ঢাকা ডায়নামাইটসের হয়ে করেছেন ৭৩৮, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৫৪৩। এদিকে সাকিব সবচেয়ে বেশি উইকেটও নিয়েছেন টি-টোয়েন্টিতে, ৯২টি। তবে চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগে একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত এ তারকা ৩ ম্যাচে করেছেন মাত্র ৩০ রান। আর বল হাতে নিয়েছেন মাত্র ১টি উইকেট।

Previous Post

তারকা ক্রিকেটার লামিচানে করোনায় আক্রান্ত

Next Post

মুস্তাফিজ ম্যাজিকে দিশেহারা সাকিব-মাহমুদউল্লাহরা

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

8
Next Post
মুস্তাফিজ ম্যাজিকে দিশেহারা সাকিব-মাহমুদউল্লাহরা

মুস্তাফিজ ম্যাজিকে দিশেহারা সাকিব-মাহমুদউল্লাহরা

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
8

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD