Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বৃষ্টির বাধা নিয়ে চিন্তিত নন সাকিব

January 2, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
বৃষ্টির বাধা নিয়ে চিন্তিত নন সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

রাত পোহালেই নতুন আরেক লড়াই। ওয়ানডে সিরিজের ব্যর্থতা মুছে ফেলার মিশন। টি-টুয়েন্টির লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় তিন ম্যাচ সিরিজের প্রথমটি। তার আগের দিন প্রস্তুতিটা অবশ্য তেমন ভাল হল না মাশরাফি বিন মর্তুজার দলের। বৃষ্টির বেশ খানিকটা সময় কেড়ে নিয়েছে।

নিউজিল্যান্ডের স্থানীয় সময় সকাল দশটায় শুরু হয় সাকিব-তামিমদের অনুশীলন। কিন্তু কিছুক্ষণ পরই নেমে আসে বৃষ্টি। অবশ্য নেপিয়ারের আকাশ সকাল থেকেই মুখ ঘোমড়া করেছিল। সেই বৃষ্টির সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠাণ্ডা বাতাস! সেই উৎপাত থামার পর হালকা অনুশীলন করেন টাইগার ক্রিকেটাররা। তবে নেটে ব্যাট করতে দেখা গেছে শুধু তামিম ইকবালকে। অন্যরা করেন হালকা ওয়ার্মআপ। সাকিব অবশ্য বললেন, তাতে কোন সমস্যা হবে না, ‘দেখুন আমরা খেলার মধ্যেই ছিলাম। এখন এক-দুই দিন অনুশীলন না করলে কিছুই হবে না।’

৩০ মিনিটের মত অনুশীলন করে লাঞ্চ সেরে হোটেল ফিরে গোটা বাংলাদেশ দল।

নেপিয়ারে সিরিজের প্রথম টি-টুয়েন্টি শেষে ৪ জানুয়ারি বাংলাদেশ দল যাবে মাউন্ট মঙ্গানুইয়ে। সেখানেই হবে সিরিজের শেষ দুটি টি-টুয়েন্টি ম্যাচ। ম্যাচ দুটো ৬ ও ৮ জানুয়ারি। যা বাংলাদেশ সময় সকাল আটটায় শুরু হবে।

সফরে ওয়ানডে সিরিজের হোয়াইটওয়াশ হয়ে চাপে আছে বাংলাদেশ। ২০ ওভারের ক্রিকেটে ভাল খেলে সেই দুঃখ ভুলতে চায় টাইগাররা।

এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ৪টি টি-টুয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কিন্তু এখনো একটি ম্যাচেও জয়ের দেখা মেলেনি টাইগারদের। তাইতো এবার সেই গেরো খুলতে চান মাশরাফির দল। তবে কিউইদের হোম কন্ডিশনে যে কাজটা অনেক কঠিন, তা ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ হয়ে ভালো ভাবেই টের পেয়েছে টিম বাংলাদেশ। তারপরও অতীত ভুলে নতুন বছরে নতুন শুরুর দিকে চোখ সফরকারীদের।

Previous Post

সাকিব-মুশফিকদের পরিবারও নিউজিল্যান্ডে

Next Post

ভারতীয় বোর্ড থেকে অপসারিত অনুরাগ ঠাকুর

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

2
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

আশার আলো দেখছেন সাকিব

4
তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
Next Post

ভারতীয় বোর্ড থেকে অপসারিত অনুরাগ ঠাকুর

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
2

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
4

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD