Monday, June 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিসিবি সভাপতির প্রতিশ্রুতি- বরিশালে ফিরবে ক্রিকেটের চাকা

June 29, 2025
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবি সভাপতির প্রতিশ্রুতি- বরিশালে ফিরবে ক্রিকেটের চাকা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

বরিশালের মাঠে এখন আর জয়ের উল্লাস নেই, নেই বলের গর্জন কিংবা ব্যাটের প্রতিধ্বনি। আট বছরের বেশি সময় ধরে বন্ধ বরিশালের জেলা লিগ। এই দীর্ঘ শূন্যতা কাছ থেকে দেখে মর্মাহত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আজ বরিশাল সফরে গিয়ে নিজের চোখে বাস্তবতা দেখে তিনি বলেছেন, ‘লজ্জা লাগছে, বিব্রত বোধ করছি।’

২০১৫-১৬ মৌসুমে সর্বশেষ জেলা লিগ খেলেছিল বরিশাল। এরপর থেকে আর নিয়মিত খেলার সুযোগ নেই এই অঞ্চলের সম্ভাবনাময় ক্রিকেটারদের জন্য। অথচ এখান থেকেই উঠে এসেছেন জাতীয় দলের পরিচিত মুখ কামরুল ইসলাম রাব্বি ও সোহাগ গাজী।

২৯ জুন বরিশাল স্টেডিয়াম পরিদর্শন শেষে স্থানীয় সংগঠক ও সাবেক ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেন বুলবুল। সেখানে স্থানীয়রা তাদের দীর্ঘদিনের হতাশা ও দাবিদাওয়া তুলে ধরেন। সেই আলোচনার রেশ ধরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এই মাত্র ক্রিকেটারদের সঙ্গে কথা বললাম। তারা চোখের পানি ফেলে বললো, এখানে কেন লিগ হয় না। এটা আমার জন্য সত্যিই বিব্রতকর। একটু লজ্জা লাগছে।’

দীর্ঘদিন কোনো প্রতিযোগিতা না থাকায় বহু সম্ভাবনা হারিয়ে গেছে। বুলবুল বলেন, ‘এক যুগ ধরে বরিশালে কোনও ধরনের ক্রিকেট না হওয়া মানে আমরা অন্তত দেড়-দুই হাজার সম্ভাবনাময় ক্রিকেটার হারিয়েছি। এটা আমাদের জন্য বড় দুঃখের।’

বরিশালের জীবনানন্দ দাস স্টেডিয়ামের সংস্কার কাজ চলায় লিগ আপাতত সম্ভব নয়। তবে বুলবুল জানিয়েছেন, মাঠ প্রস্তুত হলেই যেন আর দেরি না হয়, সে বিষয়ে বিসিবি প্রস্তুত থাকবে, ‘ভবিষ্যতে এই ভুল আর করবো না। আমাদের যতটুকু সামর্থ্য আছে, সেটা কাজে লাগিয়ে বরিশালসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেটের চাকা সচল রাখতে চাই।’

Previous Post

বাহরাইনকে ৭ গোল দিল বাংলাদেশ

Next Post

আফ্রিদির পর আরও চমক? ৬ বিদেশি নিশ্চিত করল বরিশাল

Related Posts

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
বিশেষ প্রতিবেদন

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

6
টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

7
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯
বিশেষ প্রতিবেদন

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

4
Next Post
জিততেই পারছে না ঢাকা-সিলেট

আফ্রিদির পর আরও চমক? ৬ বিদেশি নিশ্চিত করল বরিশাল

Discussion about this post

সর্বশেষ..

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়েছিল আব্দুল গাফফার সাকলাইনের। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং সামর্থ্যের কারণে...

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনও টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ছোট সংস্করণের ক্রিকেটে পুরোপুরি ভিন্ন...

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

by cricbdadmin
0
4

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আবারও হতাশ করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামা স্বাগতিকরা শুরু থেকেই...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

শেষ লড়াইয়ে নতুন সমীকরণ, তিন পরিবর্তন বাংলাদেশ দলে

by cricbdadmin
0
9

সিরিজের ভাগ্য আগেই নির্ধারিত হয়ে গেছে। প্রথম দুই ম্যাচে পরাজয়ের কারণে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে আনন্দে ভাসছেন নাহিদা

by cricbdadmin
0
9

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশের মেয়েরা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে শুধু গুরুত্বপূর্ণ একটি জয়ই পায়নি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD