Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগ, আইসিসিকে মাথায় রেখেই পদক্ষেপ

March 17, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
তৃণমূল থেকে ফেডারেশন নির্বাচন, ক্রীড়াঙ্গনে সংস্কারের বার্তা প্রতিমন্ত্রীর
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ঘিরে দীর্ঘদিনের বিতর্ক নতুন করে গতি পেয়েছে। অনিয়মের অভিযোগ তুলে ক্লাব ও বিভাগীয় কাউন্সিলরদের চিঠির পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে। আর এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশঙ্কা করছে, পুরো বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘সরকারি হস্তক্ষেপ’ হিসেবে বিবেচনা করতে পারে।

এই সংবেদনশীল মুহূর্তে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পরিষ্কার করে জানিয়েছেন, যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে আইসিসির সঙ্গে আলোচনা করা হবে।

তিনি বলেন, ‘বিগত সরকারের সময়ে সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে ক্রিকেট বোর্ডের ওপর। এটি আপনারা সকলেই জানেন, এগুলো নতুন করে আসলে বলার কিছু নেই। সঠিক যেটি তদন্ত প্রতিবেদনে উঠে আসবে। যারা বিগত সময়ে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন তাদের সঙ্গেও তদন্ত কমিটি কথা বলবে। বর্তমান ক্রিকেট বোর্ডের যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবে। পাশাপাশি যারা অভিযোগ দিয়েছেন তাদের সঙ্গেও কথা বলবে।’

নির্বাচন ঘিরে কাউন্সিলর মনোনয়ন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আমিনুল হক বলেন, ‘আমি নিজেও ব্যক্তিগতভাবে জানি যে যখন বিগত নির্বাচনের সময় ডিসিরা একবার অলরেডি কাউন্সিলরশিপ পাঠিয়েছিলেন, পরবর্তীতে আমাদের বর্তমান প্রেসিডেন্ট বুলবুল ভাইয়ের চিঠির পরিপ্রেক্ষিতে তারা আবার দ্বিতীয়বার কাউন্সিলর পাঠিয়েছেন। এটি তো একদম দৃশ্যমান সত্য ঘটনা। আইসিসির সাথে কথা বলেই সকল সিদ্ধান্ত নেব।’

এর আগে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নির্বাচন নিয়ে চলমান বিতর্ক আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বোর্ডের আশঙ্কা, তদন্ত প্রক্রিয়া যদি ‘বাহ্যিক হস্তক্ষেপ’ হিসেবে বিবেচিত হয়, তবে তা বাংলাদেশের ক্রিকেটের জন্য ঝুঁকির কারণ হতে পারে।

এদিকে তদন্ত কমিটি ইতোমধ্যেই কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট সব পক্ষ, নির্বাচন কমিশন, বর্তমান বোর্ড এবং অভিযোগকারী কাউন্সিলরদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।

কোয়াবের প্রতিনিধিরাও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সেই আলোচনা প্রসঙ্গে আমিনুল বলেন, ‘ইতিমধ্যেই আমাদের ‘কোয়াব’ মিঠুনের নেতৃত্বে ক্রিকেটারদের একটি দল আমার কাছে এসেছিল। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তাদের কথাগুলো শুনেছি। আশ্বস্ত করেছি যে ঈদের পরে কেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে গেলাম না, এই বিষয়গুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে ইনশাআল্লাহ পদক্ষেপ নেব।’

Previous Post

এনএসসির তদন্তে আইসিসির নিয়ম সামনে আনল বিসিবি

Next Post

বিশ্বকাপে না খেলার কারণ খতিয়ে দেখবে সরকার

Related Posts

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য
অনান্য খেলা

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

4
পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

4
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

8
Next Post
তরুণদের নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয় আমিনুলের

বিশ্বকাপে না খেলার কারণ খতিয়ে দেখবে সরকার

Discussion about this post

সর্বশেষ..

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

by cricbdadmin
0
4

প্রায় পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। সুযোগও তৈরি হয়েছিল অসংখ্য। কিন্তু গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডকে টপকাতে না পারার খেসারত...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
4

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

by cricbdadmin
0
8

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার পুরো আসরজুড়েই দেখা যাবে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। দেশের ক্রিকেট সূচির সঙ্গে সমন্বয় করে তাকে...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

আর্জেন্টিনার সমর্থক হলেও এবার ফেভারিট মানছেন না সাকিব

by cricbdadmin
0
9

আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা কখনোই লুকিয়ে রাখেননি সাকিব আল হাসান। একসময় গর্ব করেই বলেছিলেন, ‘দল তো মানুষ একটাই করে’।...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

সিরিজ জিততেই মাঠে নামবে বাংলাদেশ

by cricbdadmin
0
12

হারারে টেস্টে পরাজয়ের হতাশা কাটিয়ে এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। টেস্টে কন্ডিশনের সঙ্গে মানিয়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD