Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বিসিবি দাবি মানায় ৩০ জানুয়ারি শুরু প্রথম বিভাগ ক্রিকেট

January 27, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
২০২১ নারী বিশ্বকাপ বাংলাদেশে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্লাবগুলোর দাবির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্লাবগুলোর দাবির মুখে গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম স্থগিত হয়েছে। এর ফলে প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে ক্লাবগুলোর আপত্তি দূর হয়েছে। আগামী ৩০ জানুয়ারি থেকে ২০টি ক্লাবের অংশগ্রহণে লিগ শুরু হবে।

তার আগে হবে লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। মিরপুরে বিসিবি পরিচালক ও সিসিডিএম প্রধান সালাহউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লিগ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রিমিয়ার লিগ নিয়েও আলোচনা হয়েছে, যা মার্চের প্রথম সপ্তাহে শুরু হতে পারে। দলবদল হওয়ার সম্ভাবনা ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। এবারের লিগে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিষিদ্ধ থাকবে।

এর আগে গঠনতন্ত্র সংশোধনী কমিটির কার্যক্রম নিয়ে আপত্তি জানিয়ে প্রথম বিভাগ লিগে অংশ না নেওয়ার ঘোষণা দেয় ক্লাবগুলো। ক্লাবগুলো দাবি তোলে, বিসিবির সাধারণ পরিষদ ও পরিচালনা পরিষদে ক্লাবের প্রতিনিধিত্ব কমানোর প্রস্তাব বাতিল করতে হবে। ২৫ জানুয়ারি বিসিবির বোর্ড সভায় সংশোধনী কমিটির কার্যক্রম স্থগিত করার পর ক্লাবগুলো লিগে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।

তবে কিছু ক্লাবের ক্রিকেটাররা অভিযোগ করেছেন, গত মৌসুমের বকেয়া টাকা এখনো পরিশোধ হয়নি। বিষয়টি নিয়ে ক্লাব সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন অভিযোগ তাদের কাছে আসেনি। সংবাদ সম্মেলনে এই বিষয়ে জানতে চাইলে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রফিকুল ইসলাম জানান, ‘এ রকম কোনো অভিযোগ আমরা পাইনি। যদি কোনো ক্রিকেটার টাকা না পেয়ে থাকে, নিশ্চয়ই ক্লাবগুলো ব্যবস্থা নেবে। কারও টাকা বাকি রেখে নিশ্চয়ই কর্মকর্তারা লিগ শুরু করবেন না।’

এদিকে বিসিবির গঠনতন্ত্র সংশোধন প্রসঙ্গে ঢাকা মোহামেডানের কর্মকর্তা মাসুদুজ্জামান বলেন, ‘আমরা চাই ক্রিকেট দেশের প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়ুক। ঢাকার ক্রিকেট বাংলাদেশের প্রাণ। কাউন্সিলর কমানোর পক্ষে আমরা নই, বরং বাস্তব পরিকল্পনা অনুযায়ী কাউন্সিলর বাড়ানোর পক্ষে।’

বিসিবি গঠনতন্ত্র সংশোধন ইস্যু এবং ক্লাবগুলোর দাবির পরিপ্রেক্ষিতে প্রথম বিভাগ লিগ শুরু হওয়ায় ঢাকার ক্রিকেট আবারও প্রাণ ফিরে পাবে বলে ধারণা করা হচ্ছে।

Related Posts

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর
বিশেষ প্রতিবেদন

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর

0
নিরপেক্ষ ভেন্যুতে অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আত্মবিশ্বাস নিয়ে ইতিহাস গড়ার মিশনে শান্তরা

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ফাইনালের দৌড়ে এখনো টিকে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD