Monday, September 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট সাফারি

বিসিবি থেকে চলেই গেলেন ‘ফাহিম স্যার’

October 14, 2019
in ক্রিকেট সাফারি, নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
বিসিবি থেকে চলেই গেলেন ‘ফাহিম স্যার’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

শেষ পর্যন্ত চলেই যেতে হলো তাকে। বলা হচ্ছে একের পর এক অবহেলা সহ্য করতে না পেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছাড়লেন নাজমুল আবেদীন ফাহিম। ৩০ সেপ্টেম্বর শেষবারের মতো করলেন অফিস। বিসিবির সঙ্গে ১৪ বছরের সম্পর্কের ইতি টানলেন তিনি। বাংলাদেশের ক্রিকেটের ‘ফাহিম স্যার’ নামেই খ্যাত তিনি।

বিকেএসপির কোচ হিসেবে শুরু। সেই দ্বায়িত্ব সফলভাবে পালন করেই এক পর্যায়ে চলে আসেন বিসিবিতে। বাংলাদেশের অভিষেক টেস্টের উইকেট তৈরিতেও রেখেছেন ভূমিবা। ২০০৫ সালে বিকেএসপির চাকুরি ছেড়ে দিয়ে বিসিবিতে ডেভেপম্যান্ট কোচ হিসেবেযোগ দেন। ছিলেন গেম ডেভেলপম্যান্ট ম্যানেজার। শেষদিকে গেম ডেভেলপম্যান্ট থেকে তাকে সরিয়ে ওম্যান্স উইংয়ের দায়িত্ব দিয়ে তাকে বড় ধাক্কা দেয় বিসিবি। এরপর থেকেই কাজটা ঠিক উপভোগ করতে পারছিলেন না।

সাকিব, মুশফিকদের এক সময়ের স্যার হতাশা নিয়েই ছাড়লেন বিসিবি। গত সোমবার দুপুরে জাতীয় টুর্নামেন্ট কমিটির সভা শেষে ফাহিমের হাতে ফুল ও স্মারক ক্রেস্ট দিলেন বিসিবির পরিচালকরা। বোর্ড পরিচালকরা দেন হেলমেট যুক্ত চাবির রিং।

তাকেই বলা হতো বাংলাদেশের ক্রিকেটারদের ‘অভিভাবক’। ‘ফাহিম স্যার’ সবার ভরসার কেন্দ্রতেই থাকতেন। অথচ বয়স হয়ে গেছে বলে অবসর নয়-দুঃখ নিয়েই বিসিবির দায়িত্ব ছাড়লেন তিনি। সাংবাদিকদের নাজমুল বলেন, ‘দেখুন, কাজের ক্ষেত্রটা যদি মনের মতো না হয়, সেটি উপভোগ করা যায় না। কাজ উপভোগ করা জরুরি। আমি ঠিক উপভোগ করতে পারছিলাম না। এ কাজ চালিয়ে যাওয়ার তাই যৌক্তিকতা পাচ্ছিলাম না।’

ফাহিম স্যার আরও বলেন, ‘আমার কাজের ক্ষেত্র দিনে দিনে ছোট হয়ে যাচ্ছিল। আমার মূল কাজ কোচিং করানো। সেই জায়গা থেকে ধীরে ধীরে দূরে সরে গেছি। কোচিং না করালেও পরামর্শ বা খেলোয়াড়দের নানাভাবে অনুপ্রাণিত করার সুযোগ ছিল। কিন্তু আমি খেলোয়াড়দের কাছেই থাকতে চেয়েছি, সেটি ছেলেদের ক্রিকেট হোক কিংবা মেয়েদের।’

নাজমুল আবেদীন ফাহিম বিকেএসপিতে কাজ করেছেন ১৭ বছর। ২০০৫ সাল থেকে ছিলেন বিসিবিতে। তার অভিজ্ঞতাটা ক্রিকেট কর্তারা ঠিক মতো কাজে লাগাতে পারলেন না!

Related Posts

ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি
বিশেষ প্রতিবেদন

১১ দিন পর ফের ভারত-বাংলাদেশ সেমিফাইনাল

0
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা
ক্রিকেট সাফারি

বিপিএল ফিক্সিং কাণ্ডে আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ!

0
ব্যাগি ক্যাপে নতুন পরিচয়, বদলের স্বপ্নে এনসিএল
ক্রিকেট ক্লাস

ব্যাগি ক্যাপে নতুন পরিচয়, বদলের স্বপ্নে এনসিএল

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD