Tuesday, April 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিসিবি চাইলে অধিনায়ক হতে রাজি তাসকিন

November 2, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ঘুম-কাণ্ড নিয়ে ব্যাখ্যা দিলেন তাসকিন
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

নতুন মিশন বাংলাদেশের সামনে। এবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এই লড়াইয়ের জন্য আজ শনিবার ঢাকা ছাড়ল বাংলাদেশ দলের একটি অংশ। লড়াই হবে সংযুক্ত আরব আমিরাতের শারজায়। সেই মিশনে যাওয়ার আগে নেতৃত্ব নিয়ে মুখ খুললেন তাসকিন আহমেদ। জানালেন বিসিবি প্রস্তাব দিলে তিনি রাজি আছেন।

এই পেসার বলেন, ‘দেখুন, এগুলো পুরোটাই বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড যদি চায় তবে কেন নয়? কিন্তু এটা ভাই বোর্ডের সিদ্ধান্ত।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদও সম্ভাব্য হিসেবে তাসকিনের নাম নিয়েছেন। তিনি বলেন, ‘অবশ্য মিরাজ একজন আছে, কেন সেটা জানেন। সে তিন ফরম্যাটে খেলছে। দুইটা ফরম্যাট তো কনফার্ম খেলে। সে অনূর্ধ্ব-১৯ দলেরও অধিনায়ক ছিল। ঘরোয়া ক্রিকেটেও সে নেতৃত্ব দেয়। তারপর আরও অপশনের কথা যদি বলেন তাহলে তাসকিন আছে।’

এদিন ঢাকা ছাড়ার সময় জাতীয় দলের আরেক ক্রিকেটার তাওহীদ হৃদয় নেতৃত্ব দিতে চান কীনা এনিয়ে প্রশ্ন করলে বলেন, ‘এই বিষয়ে বিসিবি সিদ্ধান্ত দেবে। এটা আমার হাতে কিছু নেই। আমি মনে করি, এটা শুধু আমার বা এক-দুইজন দিয়ে হবে না। এটা বিসিবি বা যারা আছে দায়িত্বে, তারা ভালো জানবেন।’

যদিও আফগান সিরিজে অধিনায়ক থাকছেন নাজমুল হোসেন শান্তই। তাকে অধিনায়ক রেখেই আজ শুক্রবার আফগানদের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি ৬ নভেম্বর। ৯ ও ১১ নভেম্বর হবে পরের দুই ম্যাচ। শারজায় অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচই।

বাংলাদেশ দল
সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

Previous Post

আফগানিস্তান সিরিজে শান্তই অধিনায়ক, দলে নেই সাকিব

Next Post

ঘরের মাঠে ২৪ বছর পর হোয়াইটওয়াশ ভারত

Related Posts

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

1
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

5
প্রশংসায় ভাসছেন রিশাদ
বিশেষ প্রতিবেদন

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

7
Next Post
ঘরের মাঠে ২৪ বছর পর হোয়াইটওয়াশ ভারত

ঘরের মাঠে ২৪ বছর পর হোয়াইটওয়াশ ভারত

Discussion about this post

সর্বশেষ..

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

by cricbdadmin
0
1

নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করে আত্মবিশ্বাসী এই জয়ে স্পষ্ট হয়ে উঠেছে দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চান তামিম ইকবাল। সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বোর্ড...

প্রশংসায় ভাসছেন রিশাদ

রিশাদকে নতুন উচ্চতায় নিতে চান মুশতাক

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনার নিয়ে আশাবাদের গল্প খুব বেশি শোনা যায়নি। সেই শূন্যতায় গত কয়েক বছরে নতুন আলো হয়ে উঠেছেন...

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

৪ মে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ, ফিরছে রেলিগেশন

by cricbdadmin
0
6

আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২৫-২৬ মৌসুম। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ এই আসর...

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

হৃদয়-শামীমের ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন পরিস্থিতি থেকে দারুণ এক জয়ের গল্প লিখেছে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের ৬ উইকেটে হারিয়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD