Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home মাঠের বাইরে

বিসিবির সঙ্গে ১৬২ কোটি টাকায় চুক্তি

May 21, 2021
in মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবির সঙ্গে ১৬২ কোটি টাকায় চুক্তি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

করোনাকালে প্রত্যাশাকে ছাপিয়ে যাওয়া অর্থ পেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতো প্রত্যাশা করেনি তারা। কিন্তু চমক দেখিয়ে বিজ্ঞাপনী সংস্থা ব্যানটেক সম্পর্ক গড়ল বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে। এবার অবশ্য এক সিরিজের জন্য নয়, দীর্ঘ মেয়াদে হয়েছে চুক্তি। বিসিবির প্রত্যাশাকে ছাপিয়ে প্রায় ১৬২ কোটি টাকায় আড়াই বছরের জন্য বাংলাদেশ হোম সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়েছে ব্যানটেক।

এর আগে দেশের একমাত্র খেলাধুলা বিষয়ক টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস আর গাজী গ্রুপকে পিছনে ফেলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টিভি স্বত্ব কিনে নিয়েছিলেন ব্যানটেক। এক সিরিজের জন্য তারা খরচ হয় প্রায় ১৮ কোটি টাকা। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে দীর্ঘ সময়ের জন্য চুক্তিবন্ধ হয়েছে তারা।

আড়াই বছরে বাংলাদশের রয়েছে ৯টি হোম সিরিজ। ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে আর ১৯টি টি-টুয়েন্টি ম্যাচ রয়েছে সূচিতে। এই সিরিজগুলোর সম্প্রচার করতে ১৯.৭ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬১ কোটি ৭৩ লাখ টাকায় বিসিবির সঙ্গে চুক্তি করল ব্যানটেক। যদিও টিভি স্বত্ব বিক্রয়ে ১৫০ কোটি টাকা প্রত্যাশা করেছিল দেশেরে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে জানান, ‘বিডিংয়ে একমাত্র অংশ নিয়েছে ব্যানটেক। আর কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা প্রস্তাব পাইনি। ‌আমাদের ফ্লোর প্লায় প্রাইস ছিল ১৯ মিলিয়ন ডলার। আগামী দুই বছরের বেশি সময় বাংলাদেশ দলের হোম সিরিজের প্রতিটি ম্যাচ তারা সম্প্রচার করবে। আমরা যে দর প্রত্যাশা করেছিলাম তার থেকে বেশি পেয়েছি। প্রতিযোগিতামূলক বাজারে এরকমটা হবে স্বাভাবিক। গতবারও তারা আমাদের প্রত্যাশা পূরণ করেছিল।’

ব্যানটেক এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার স্বত্ব কিনে বিক্রি করে দেয় টি-স্পোর্টস ও গাজী গ্রুপের কাছে। এবার এই লড়াইয়ে থাকবে টি-স্পোর্টস ও গাজী টিভির সঙ্গে মাছরাঙ্গা টিভি। সব মিলিয়ে বিজ্ঞাপনী সংস্থাটিও বড় আয়ের পরিকল্পনা করছে।

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD