Saturday, May 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিব ম্যাজিকে ইংল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

March 6, 2023
in নিউজ, প্রেস রিলিজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিব ম্যাজিকে ইংল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

ওয়ানডে সিরিজ ঢাকাতেই হাতছাড়া হয়েছে বাংলাদেশের। শেষ ওয়ানডেটি ছিল হোয়াইটওয়াশ এড়ানোর। সেই লড়াইয়ে নেমে ইংল্যান্ডকে আকাশ থেকে মাটিতে নামিয়েছে টাইগাররা। দুর্দান্ত দাপট দেখিয়ে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। এই ম্যাচেই সাকিব আল হাসান প্রথম বাংলাদেশি ও বিশ্ব ক্রিকেটে ১৪তম বোলার হিসেবে ওয়ানডেতে তুলে নিলেন ৩০০ উইকেট।

সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ৫০ রানে জিতেছে বাংলাদেশ। ২৪৭ তাড়া করতে নামা ইংলিশদের ৪৩.১ ওভারে ১৯৬ রানে অলআউট। যদিও তিন ম্যাচ সিরিজ অবশ্য ইংল্যান্ড জিতল ২-১ ব্যবধানে।

ম্যাচে অলরাউন্ডার সাকিব দেখালেন চমক। ব্যাট হাতে হাফসেঞ্চুরি এরপর বল হাতে একাই নেন ৪ উইকেট। দুটি করে উইকেট নেন তাইজুল-ইবাদত। ব্যাট হাতে সাকিব দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন। এছাড়া ফিফটি করেন মুশফিক (৭০) ও শান্ত (৫৩)।

২০১৪ সালের পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়নি বাংলাদেশ, বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষেও সেটি ধরে রাখলো তারা।

চট্টগ্রামের সাগরিকায় সোমবার দর্শক খরার দেখা মিলল। আগেরদিন মাইকিং করেও টিকিট বুথে দর্শক ফেরাতে পারেনি। অনেকটা ফাঁকা গ্যালারিতেই নেমে চমক দেখালো তামিম ইকবালের দল। আরেকটু সরাসরি বলা যায় অনেকটা একাই জেতালেন সাকিব। প্রথমে ব্যাট হাতে চাপের মুখে দাঁড়িয়ে ৭৫ রান। এরপর বল হাতে ৪ উইকেট তুলে নেন। ম্যাচসেরা তিনি ছাড়া আবার কে?

ওয়ানডে মিশন শেষ এবার ইংলিশদের সঙ্গে টি-টুয়েন্টির লড়াই। ৯ মার্চ চট্টগ্রামেই ৩ ম্যাচ সিরিজের প্রথমটি।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৪৮.৫ ওভারে ২৪৬/১০ (তামিম ১১, লিটন ০, শান্ত ৫৩, মুশফিক ৭০, সাকিব ৭৫, মাহমুদউল্লাহ ৮, আফিফ ১৫, মিরাজ ৫, তাইজুল ২, ইবাদত ১*, মুস্তাফিজ ০; কারান ৮-১-৫১-২, ওকস ৮-০-২৭-১, আর্চার ৮.৫-১-৩৫-৩, মইন ৯-০-৪৮-০, রেহান ১০-০-৬২-১, রশিদ ৫-০-২১-২)

ইংল্যান্ড: ৪৩.১ ওভারে ১৯৬/১০ (রয় ১৯, সল্ট ৩৫, মালান ০, ভিন্স ৩৮, কারান ২৩, বাটলার ২৬, মইন ২, ওকস ৩৪, রশিদ ৮, রেহান ২, আর্চার ৫*; মুস্তাফিজ ৬.১-০-২৫-১, তাইজুল ১০-০-৫২-২, ইবাদত ৯-১-৩৮-২, সাকিব ১০-০-৩৫-৪, মিরাজ ৮-০-৪৬-১)

ফল: বাংলাদেশ ৫০ রানে জয়ী
সিরিজ: ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী
ম্যাচসেরা: সাকিব আল হাসান

Previous Post

প্রিমিয়ার লিগে কেমন হলো ১২ দল

Next Post

প্রথম হয়ে সাকিবের ৩০০

Related Posts

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
Next Post
প্রথম হয়ে সাকিবের ৩০০

প্রথম হয়ে সাকিবের ৩০০

Discussion about this post

সর্বশেষ..

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
6

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD