Monday, June 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বকাপ না খেলায় কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি

May 11, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আইসিসির কঠোর হুঁশিয়ারি!
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করা নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষাপটে তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিশ্বকাপে না যাওয়ার পেছনের কারণ, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা খতিয়ে দেখতে এই কমিটি কাজ করবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশনায় গঠিত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে। সদস্য হিসেবে রাখা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সালা দস্তগীরকে। এ সংক্রান্ত অফিস আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা।

তদন্ত কমিটিতে বিসিবির দায়িত্বশীল কর্মকর্তা হাবিবুল বাশার সুমনের অন্তর্ভুক্তি নিয়ে ক্রীড়াঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিসিবির বেতনভুক্ত কর্মকর্তা হওয়ায় তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। বর্তমানে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করলেও একই সঙ্গে তাকে তদন্ত কার্যক্রমেও যুক্ত থাকতে হবে। এর বাইরেও ক্রীড়া মন্ত্রণালয়ের আরও একটি গুরুত্বপূর্ণ কমিটিতে দায়িত্ব পালন করছেন তিনি।

বিশ্বকাপে বাংলাদেশের না যাওয়ার ঘটনার সূত্রপাত হয় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার পর। ওই সিদ্ধান্তের প্রতিবাদে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ভারতে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিরাপদ নয়।

তখনকার আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবিও সরকারের অবস্থানের প্রতি সমর্থন জানায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের দাবি তুলে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ করলেও তা প্রত্যাখ্যান করা হয়। শেষ পর্যন্ত কোনো সমঝোতা না হওয়ায় বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নেয়নি।

Previous Post

নতুনদের নিয়ে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া

Next Post

শান্ত-মুমিনুলে জেগে উঠল বাংলাদেশ, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

8
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

7
Next Post
শান্ত-মুমিনুলে জেগে উঠল বাংলাদেশ, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

শান্ত-মুমিনুলে জেগে উঠল বাংলাদেশ, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
7

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
10

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
12

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD