Sunday, November 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা

January 22, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

একই দিনে নারী ক্রিকেটে দুটি সুখবর। সকালে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর দুপুরে দল হারাল স্কটল্যান্ডকে। উইন্ডিজকে হারিয়ে বাংলাদেশ জাতীয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রেখেছে। আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে জুনিয়র টাইগ্রেসরা উঠে গেল বিশ্বকাপের সুপার সিক্সে।

আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১৭ রানে হারিয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার মিশন। সেই লক্ষ্যে দারুণ দাপটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা।

মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের পাঠায় স্কটিশরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রান তুলে বাংলাদেশ। এরপর দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে ১০৩ রানে আটকে রাখে বাংলাদেশ দল। তুলে নেয় ১৮ রানের জয়।

এখন তাদের সামনে সুপার সিক্স মিশন। যেখানে বাংলাদেশের মেয়েরা খেলবে ১ নম্বর গ্রুপে।

বাংলাদেশে দলের হয়ে ৩৬ বলে সর্বোচ্চ ২৯ রান তুলেন অধিনায়ক সুমাইয়া আক্তার। ১৯ বলে ২১ রান আসে আফিয়া আশিমা ইরার ব্যাট থেকে। স্কটল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন নাঈমা শেখ এবং মাইসি মাসিয়ারা। এরপর জবাবে নামা স্কটল্যান্ড দলকে শুরুতেই আটকায় বাংলাদেশের বোলাররা। ১০৩ রান তুলে থেমেছে স্কটিশ মেয়েরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আনিসা আক্তার সোবা। ১টি করে উইকেট তুলেন হাবিবা ইসলাম পিংকি ও নিশিতা আক্তার নিশি।

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের নেপালকে হারিয়ে শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারে। আজ স্কটিশদের হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে উঠল মেয়েরা।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১২০/৯ (সুবর্ণা ০, ছোঁয়া ১৪, জুয়াইরিয়া ২০, সাদিয়া ৬, আফিয়া ২১, জান্নাতুল ১, সুমাইয়া ২৮*, সাদিয়া ০, হাবিবা ৮, নিশিতা ১; ফন্টেনলা ৪-১-১৬-১, বল্ডি ৩-০-১৭-১, নাঈমা ৪-০-১৫-২, ম্যাককোল ৪-০-২৪-১, ম্যাকেইরা ৩-০-২৭-২, স্পিডি ২-০-১৮-০)।
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১০৩/৮ (কেলি ৮, ওয়ালসিংহ্যাম ১১, স্প্রাউল ৪৩, মুইর ২২, নাঈমা ১, বল্ডি ৪, ফন্টেনলা ১, স্পিডি ৫, ম্যাকেইরা ২*, ম্যাককোল ০*; নিশিতা ৪-০-৩০-১, ছোঁয়া ৪-০-১৭-০, আনিসা ৪-১-২৫-৪, জান্নাতুল ৪-০-১৩-০, হাবিবা ৪-০-১৬-১)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৭ রানে জয়ী।
ম্যাচসেরা: আনিসা আক্তার সোবা।

Related Posts

মাহফিজুলের সেঞ্চুরি, জাকির-ইমরানের ফিফটি
বিশেষ প্রতিবেদন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক মাহফিজুলের

0
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দল, আলোচনায় সাব্বির
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপের চূড়ান্ত দলেও সাব্বির, নেতৃত্বে সাইফ

0
মোসাদ্দেকের রাজত্ব, মিমের ব্যাটে ফিফটির উৎসব
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের রাজত্ব, মিমের ব্যাটে ফিফটির উৎসব

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD