Tuesday, June 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিপুল ভোটে কোয়াবের সভাপতি নির্বাচিত মোহাম্মদ মিঠুন

September 4, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপুল ভোটে কোয়াবের সভাপতি নির্বাচিত মোহাম্মদ মিঠুন
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

কার্যত স্থবির থাকার পর আবারও প্রাণ ফিরে পেল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ মিঠুন সভাপতি নির্বাচিত হয়েছেন।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। সভাপতি পদে লড়াই হয় সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এবং বর্তমান ক্রিকেটার মিঠুনের মধ্যে। মোট ২১৫ জন ভোটারের মধ্যে ১৯০ জন ভোট দেন। এর মধ্যে মিঠুন পান ১৫৪ ভোট, আর শাহেদ পান ৩৪ ভোট। দুটি ব্যালট বাতিল হয়। ১২০ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন মিঠুন।

নির্বাচনে সভাপতি ছাড়া অন্য ১০টি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়নি। প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দুই বছরের মেয়াদে দায়িত্ব নেওয়া এই কমিটির সদস্যরা হলেন—নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস। তাদের মধ্যে শান্ত, মিরাজ, আকবর, শুভ, শুক্কুর ও ইমরুল এখনো আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত।

কোয়াব নির্বাচনের দিন মিরপুরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ভোট দিতে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, নুরুল হাসান সোহানসহ অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার। সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও অংশ নেন ভোটে।

একসময় কোয়াবের নেতৃত্বে ছিলেন মূলত সাবেক ক্রিকেটাররা। অনেকের অভিযোগ ছিল, তারা মাঠের ক্রিকেটারদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারেননি। এবার পরিস্থিতি পাল্টে গেছে-নতুন নেতৃত্বে বর্তমান প্রজন্মের ক্রিকেটাররাই জায়গা পেয়েছেন বেশি। ফলে ক্রিকেটারদের স্বার্থরক্ষায় নতুন কমিটির প্রতি প্রত্যাশা বেড়েছে বহুগুণ।

Previous Post

কোয়াব নির্বাচনে ক্রিকেটারদের মিলনমেলায় যা বললেন তামিম

Next Post

বাবা হলেন মেহেদী হাসান মিরাজ, ঘর আলো করল কন্যাসন্তান

Related Posts

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

7
নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

4
হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

4
Next Post
বাবা হলেন মেহেদী হাসান মিরাজ, ঘর আলো করল কন্যাসন্তান

বাবা হলেন মেহেদী হাসান মিরাজ, ঘর আলো করল কন্যাসন্তান

Discussion about this post

সর্বশেষ..

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

by cricbdadmin
0
7

আর কয়েক ঘণ্টা পরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডুবে যাবে পুরো পৃথিবী। শহরের মোড় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসের আড্ডা থেকে রাতজাগা...

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের পরদিনই এলো প্রথম বড় পরিবর্তনের খবর। পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম...

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনেক বড় ইনিংস দেখা গেছে, অনেক বিধ্বংসী ব্যাটিংও হয়েছে। কিন্তু কিছু কিছু ইনিংস থাকে, যেগুলো শুধু...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

by cricbdadmin
0
13

ইউল্যাব মাঠে যখন হাবিবুর রহমান সোহানের ব্যাট হাতে নামেন, তখন ম্যাচটি ছিল আর দশটা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মতোই। মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD