Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এক ‘কিংবদন্তি’র বিদায়

March 22, 2014
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
এক ‘কিংবদন্তি’র বিদায়
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

অবসর বলার মতো সময় এখনো হয় নি। তার বয়স মাত্র ৩৩। ব্যাটসম্যানদের জন্য এটাই তো সেরা সময়। তিনি নিজেও বেশ খেলছিলেন। কিন্তু আচমকা গ্রায়েম স্মিথ জানালেন ক্রিকেটকে বিদায় বললেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে কেপটাউনে তৃতীয় ও শেষ টেস্ট শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বললেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। গত বছরের ডিসেম্বরে টেস্ট থেকে অবসরে যান প্রোটিয়াদের সর্বকালের অন্যতম সেরা তারকা জ্যাক ক্যালিস। এবার তাকে অনুসরণ করলেন স্মিথও। ক্যালিস অবশ্য আভাস দিয়ে রেখেছেন বোর্ড চাইলে তিনি ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ খেলতে রাজি। কিন্তু স্মিথ সবধরনের ক্রিকেট থেকেই সরে গেলেন।
অবসরের কারন জানাতে গিয়ে স্মিথ বললেন -‘এর চাইতে কঠিন সিদ্ধান্ত আগে আর কখনও নেই নি। আসলে গত বছরের এপ্রিলে গোড়ালিতে অস্ত্রোপচারের পরই অবসরের ব্যাপারটা মাথায় খেলছিল। সঙ্গে যোগ হয়েছে আমার পরিবার। স্ত্রী ও সন্তানদের এখন সময় দেওয়াটা অত্যন্ত জরুরী। আর কেপটাউন তো সেই ১৮ বছর বয়স থেকেই আমার বাড়ির মাঠ। ঘরের মাঠে অবসরের সুযোগটা তাই হাতছাড়া করতে মন চাইল না।’
২০০২ সালে কেপটাউনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল স্মিথের। ২০০৩ সালে মাত্র ২২ বছর বয়সেই বাংলাদেশ সফরে তিনি দলের নেতৃত্ব পান। ক্রিকেট ইতিহাসে স্মিথ তৃতীয় কনিষ্ঠতম টেস্ট অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার হয়ে মোট ১১৬ টেস্ট খেলে নেতৃত্ব দিয়েছেন ১০৯ টেস্টে। যেটা রেকর্ড। এছাড়া ২০০৫ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব একাদশেরও টেস্ট অধিনায়ক ছিলেন স্মিথ। পেছনে ফেলেছেন সাবেক অজি অধিনায়ক অ্যালান বর্ডারকে। যিনি অস্ট্রেলিয়াকে ৯৩ টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। অধিনায়ক হিসেবে সর্বাধিক টেস্ট জয়ের রেকর্ডও স্মিথের। তার অধিনে প্রোটিয়ারা জিতে ৫৩ টেস্ট, ড্র ২৭ এবং হারও ২৮ টেস্টে। পন্টিং অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন ৪৮ টেস্ট। স্মিথের অধিনায়কত্বেই দক্ষিন আফ্রিকা টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে পৌছায়।
স্মিথ এর আগে ২০১০ সালে ওয়ানডে থেকে বিদায় নেন। প্রোটিয়াদের ১৪৯ ওয়ানডেতে নেতৃত্ব দেন স্মিথ। জেতেন ৯২ ম্যাচে। হার ৫১টিতে। একটি টাই ও পাচটিতে কোনো ফল হয়নি। পাশাপাশি ২৭ টি টুয়েন্টিতে অধিনায়কত্ব করে জিতেছেন ১৮ ম্যাচে। হার নয়টিতে। আপাতত ১১৭ টেস্টে স্মিথের রান ৯২৬৫। গড় ৪৮.২৫। সেঞ্চুরি ২৭, হাফসেঞ্চুরি ৩৮।

Previous Post

আফ্রিদির ছক্কায় বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

Next Post

আফগানদের উড়িয়ে দিয়ে শেষ করল ভারত

Related Posts

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা
ক্রিকেট সাফারি

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

6
বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

7
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

10
Next Post
পাকিস্তানকে ১২ রানে হারাল শ্রীলঙ্কা

আফগানদের উড়িয়ে দিয়ে শেষ করল ভারত

Discussion about this post

সর্বশেষ..

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের জন্য নতুন সম্মাননা চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এই উদ্যোগে...

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
7

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
10

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD