Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বিজয় দিবসে ক্রিকেটারদের শ্রদ্ধা

December 16, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
রফিকের ব্যাটিং ঝড়ে জিতল শহীদ মুস্তাক একাদশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

১৯৭১ সালের আজকের এই দিনে বিশ্ব মানচিত্রে জন্ম হয়েছিল নতুন এক রাষ্ট্রের। বিজয়ের আনন্দে মেতে উঠেছিল গোটা জাতি। ১৬ ডিসেম্বর গোটা জাতি সোমবার উদযাপন করছে স্বাধীনতার ৪৮ বছর পূর্তি। উৎসবে সামিল দেশের ক্রিকেটাররাও।

মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানালেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে সাকিব আল হাসান লিখেছেন, ‘মহান মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগের মাধ্যমে আমরা পেয়েছিলাম ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের বিজয়। সেই দিনের অর্জিত সেই বিজয়ই আমাদের জন্য তৈরি করে দিয়েছে আরও অনেক বিজয়ের সম্ভাবনা। বিজয়ের ৪৯তম বছরে নতুন করে উজ্জীবিত হই সেই প্রথম বিজয়ের চেতনায়। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

পোষ্টের সঙ্গে যোগ করেছেন একটি ছবি। যেখানে লেখা আছে, ‘একটি বিজয় যা খুলে দিয়েছিলো শত বিজয়ের দ্বার।’

আরেক সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, ‘আমরা অনেকেই আমাদের জাতীয় পতাকার লাল-সবুজ রঙের অর্থ জানিনা। এই বিজয়ের দিনে আমি এর মানে ভাগাভাগি করতে চাই। লাল বৃত্তটি সমান্য বাঁ দিকে দেওয়া হয়েছে, যেন পতাকাটি উড়ানোর সময় মাঝ বরাবর দেখানো যায়। এটি বাংলার উপরে সূর্যোদয় আর ১৯৭১ সালের শহীদের যে রক্ত ঝরেছে তার অর্থ বহন করে। সবুজ রঙ বাংলাদেশের ভূমির উজ্জ্বলতা বুঝাচ্ছে। আজ আমরা এই পতাকাটি অনেক গর্বের সঙ্গে বুকে ধারণ করে আছি। ১৬ ডিসেম্বর- এমন একটি বিজয় যা আমাদের অনেক বিজয়ের দ্বার উন্মুক্ত করেছে। মুক্তিযোদ্ধাদের সালাম, আপনাদের কখনও ভোলা যাবে না।’

মাহমুদউল্লাহ রিয়াদ বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘অনেক সাহসী-হৃদয়ের ত্যাগের দিন আজ। তাদের সংগ্রাম আর সাহসিকতার কথা ভুলে যাওয়া যাবে না। শুভ বিজয় দিবস ২০১৯।’

সৌম্য সরকার লিখেছেন, ‘যাদের রক্তে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলা তাদের তরে জানাই হাজারও সালাম বিনম্র শ্রদ্ধা’। পেসার রুবেল হোসেন তার ফেসবুক পোষ্টে লিখেছেন, আজ ১৬’ই ডিসেম্বর মহান বিজয় দিবস।
বাঙালি জাতির অহংকার। যাদের রক্তে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলা তাদের তরে জানাই হাজারও বিনম্র শ্রদ্ধা এবং সালাম!’

মুমিনুল হক তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে।’ ক্রিকেটার সাব্বির রহমান তার ফেসবুক পেজে শহীদদের প্রতি শ্রদ্ধা লাল-সবুজ পতাকা দিয়ে লিখেছেন, ‘সবাইকে জানাই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা!’

Related Posts

হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

0
লিটনের ৫ রানের আক্ষেপ
বিশেষ প্রতিবেদন

চাপে ব্যাটিং উপভোগ করি, বললেন সেঞ্চুরিয়ান লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD