Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বার্থডে বয় মুস্তাফিজের প্রত্যাবর্তন

September 6, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ঢাকায় সেই একই দল
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্যারিয়ারের সেই সেরা ছন্দ আগেই হারিয়ে ফেলেছেন তিনি। তার সেই কাটারও উধাও। এনিয়ে সমালোচনার অন্ত ছিল না! কিন্তু মুস্তাফিজুর রহমান যে হারিয়ে যাননি তার প্রমাণ ঠিকই মিলল। দুর্দান্ত এক ডেলিভারিতে তিনি বুধবার ফেরালেন ডেভিড ওয়ার্নারকে। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার ১ম ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। দলও ফিরেছে লড়াইয়ে। জন্মদিনেই নিজেকে ফিরে পেলেন দ্য ফিজ!

২২তম জন্মদিনে ভক্তরা দেখল তার হাসিমুখ। চট্টগ্রামে ২০ ওভারে বল করে ৭৮ রানে ৩ উইকেট। এমন পারফরম্যান্সসেই পুরনো আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে তার।
ক্যারিয়ারের শুরুতে দুর্দান্ত এক পথচলা শুরু হয়েছিল মুস্তাফিজের। বল হাতে রীতিমতো আগুণ ঝরিয়েছেন তিনি। তারপর ইনজুরি সব শেষ করে দেয়। পরে অস্ত্রোপচার করে ফিরলেও তাকে ঠিকঠাক চেনা যাচ্ছিল না। কিন্তু সময় মতো ঠিকই ফিরলেন তিনি। চট্টগ্রামের স্পিন উইকেটে ভাল বোলিং করে বুঝিয়ে দিলেন তার ওপর আস্থা রাখাই যায়!
একইভাবে বাংলাদেশের ওপরও আস্থা রাখতে পারেন ভক্তরা। যদিও বুধবার তৃতীয় দিনের শেষে ১ উইকেট হাতে নিয়ে ৭২ রান লিড নিয়েছে অস্ট্রেলিয়া। বৃষ্টি বিঘ্নিত দিন শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯ উইকেটে ৩৭৭ রান। এর আগে বাংলাদেশ ১ম ইনিংসে ৩০৫ রান তুলে অলআউট হয়ে যায়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শতরান তুলে নেন ওয়ার্নার। ২৩৪ বলে ১২৩ রান করে আউট এই ব্যাটসম্যানকে ফেরান মুস্তাফিজ। দু’জন আইপিএলে খেলেন একই ক্লাবে। এমন সাফল্যের পর সতীর্থদের নিয়ে জন্মদিনের কেকটাও কাটেন মুস্তাফিজ।

Previous Post

ম্যাচে ফিরল বাংলাদেশ

Next Post

বল হাতে রিয়াদ ম্যাজিক

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
জিতল গাজী গ্রুপ, মোহামেডান ও শেখ জামাল

বল হাতে রিয়াদ ম্যাজিক

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD