খেলার চেয়ে জীবনটা অনেক বড়! তাইতো আপাতত ক্রিকেট মাঠের চিন্তা দুরে সরিয়ে রেখে পুরোপুরি পারিবারিক এক মানুষ বনে গেলেন সচিত্রা সেনানায়েকে।
শ্রীলঙ্কার এই অফস্পিনার প্রথমবারেরর মতো বাবা হলেন। কলম্বোর এক ক্লিনিকে জন্ম নিয়েছে তার পুত্র সন্তান। সোমবার এশিয়া কাপ ক্রিকেটে শ্রীলঙ্কা-আফগানিস্তানের খেলা শুরু হওয়ার আগে সুখবরটা পান তিনি। তাইতো সন্তান-স্ত্রীর পাশে থাকতে তাকে ছুটি দিয়েছে শ্রীলঙ্কান টিম ম্যানেজম্যান্ট। দেশে ফিরে গেছেন সেনানায়েকে।
বাংলাদেশে চলতে থাকা এশিয়া কাপে ২ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি।



