Wednesday, October 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট সাফারি

বাবা দিবসে তারকা ক্রিকেটারদের শ্রদ্ধা

June 25, 2020
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাবা দিবসে তারকা ক্রিকেটারদের শ্রদ্ধা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

জুনের তৃতীয় রোববার মানেই বিশ্ব বাবা দিবস। বিশ্বের প্রায় ৭৪টি দেশের মতো এই দিবসের ঢেউ এসেছে বাংলাদেশেও। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই জানাচ্ছেন বাবার প্রতি তাদের ভালবাসার কথা।

এই দিবসে শুভেচ্ছা জানিয়েছেন খেলার জগতের মানুষেরাও। শ্রদ্ধা জানিয়েছেন প্রিয় বাবাকে। তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমসহ অনেকেই পোষ্ট দিয়েছেন অন্তর্জালে।

বাবা দিবসে এক ভিডিওবার্তায় মুশফিক বলেন, ‘বাবা দিবসে সবাইকে শুভেচ্ছা। আমি পৃথিবীর সব বাবাকে আমার সালাম জানাচ্ছি এবং আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সুখে এবং শান্তিতে থাকুক পৃথিবীর সব বাবা এবং অবশ্যই নিরাপদে থাকুক। আল্লাহ হাফেজ।’

তারকা ক্রিকেটার রুবেল হোসেন বাবা ও তার ছেলের ছবিসহ একটি পোস্ট দিয়েছেন। যেখানে এই টাইগার ক্রিকেটার লিখেছেন. ‘পৃথিবীর সমস্ত বাবাদের প্রতি রইলো আমার শ্রদ্ধা ও ভালোবাসা। সুস্থ এবং ভালো থাকুক পৃথিবীর সমস্ত মা-বাবা। সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।’ তাসকিনও পৃথিবীর সব বাবাদের শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, ‘বাবা দিবসের শুভেচ্ছা।’

রুবেল হোসেন আরেক পোষ্টে লিখেছেন, ‘পৃথিবীর কাছে তুমি শুধু বাবা, কিন্তু আমার কাছে তুমিই আমার পৃথিবী।’ একইসঙ্গে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেন আরেক পেসার তাসকিন আহমেদ। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘বাবা দিবসের শুভেচ্ছা।’

বলা দরকার ১৯০৮ সালের ৫ জুলাই আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় সর্বপ্রথম বাবা দিবস উদযাপিত হয়। তবে ১৯১০ সালের ১৯ জুন থেকে বাবা দিবস উদযাপন শুরু হতে থাকে বিশ্বের বিভিন্ন দেশে। এখন তো গোটা দুনিয়াতেই ছড়িয়ে পড়েছে এই দিবস।

Related Posts

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের সামনে তিনে ওঠার সুযোগ

0
আট বছর পর সাব্বিরের সেঞ্চুরি, এনসিএলে তিন ড্র
বিশেষ প্রতিবেদন

আট বছর পর সাব্বিরের সেঞ্চুরি, এনসিএলে তিন ড্র

0
জয়ের দুয়ারে গিয়েও হতাশা বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

জয়ের দুয়ারে গিয়েও হতাশা বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD