Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বাবরের বিরুদ্ধে যৌন নির্যাতন ও অর্থ লোপাটের অভিযোগ

November 30, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাবরের বিরুদ্ধে যৌন নির্যাতন ও অর্থ লোপাটের অভিযোগ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে এবার যৌন নির্যাতন ও অর্থ লোপাটের গুরুতর অভিযোগ তুলেছেন এক পাকিস্তানি নারী। দশ বছর প্রেমের পর বাবর তাকে প্রত্যাখ্যান করেছেন বলে অভিযোগ করেছেন হামিজা মুখতার নামের ঐ তরুণী।

শনিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে হামিজা জানিয়েছেন, বাবর আজম অনেক আগে থেকেই তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। প্রায় ১০ বছর ধরে তাদের এই সম্পর্ক চলছিল। এই সময়ের মধ্যে তাদের শারীরিক সম্পর্কও হয়েছে। বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিও দিয়েছিলেন।

হামিজা আরও জানান, বাবর আজম ছিলেন তার স্কুলের বন্ধু। তারা একসঙ্গেই পড়াশোনা করতেন। সেখান থেকেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ২০১০ সালে রামিজাকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাবর। শুধু তাই নয়, কোর্টে বিয়ে করবেন বলে তারা দু’জন নাকি পালিয়েও গিয়েছিলেন।

বিউটি পার্লারের আয় দিয়ে বাবরের পেছনে অনেক টাকা খরচ করেছেন হাফিজা। দশ বছরে বাবর তার কাছ থেকে প্রায় এক কোটি পাকিস্তানি রুপি নিয়েছেন। কিন্তু এখনো এক রুপিও ফেরত দেননি বলে অভিযোগ করেন ঐ তরুণী।

হাফিজা আরও অভিযোগ করেন, পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলার সময় তারকাখ্যাতি পান বাবর। এরপর থেকেই হামিজাকে আর পাত্তা দেননি তিনি। বিয়েও করেননি। এসব ব্যাপার নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন হামিজা। এজন্য বাবর নাকি তাকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিলেন এবং শারীরিকভাবে নির্যাতনও করেছিলেন।

পাকিস্তানি সাংবাদিক সাজ সাদিক টুইটারে ওই নারীর প্রেস কনফারেন্সের ভিডিও পোস্ট করেছেন। মূলত এরপরই ব্যাপারটি নিয়ে পাকিস্তান ক্রিকেটে শুরু হয়েছে তোলপাড়।

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD