Sunday, August 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাজে রেটিংয়ের জবাব দিল বিসিবি

September 21, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
নিরাপত্তার ঘেরাটোপে মিরপুরের শেরে বাংলা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্ট নিয়ে আলোচনা এখনো শেষ হচ্ছে না। টেস্টে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আউট ফিল্ডকে ‘বাজে’ হিসেবে উল্লেখ করেছিলেন আইসিসি ম্যাচ রেফারি জেফ ক্রো। সেই প্রতিবেদনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) যে চিঠি আইসিসি দিয়েছিল, তার জবাব দিল বোর্ড। আইসিসির পিচ ও আউটফিল্ড মনিটরিংয়ের ধারা-৩ মোতাবেক প্রতিবেদনটি জমা দেন ক্রো।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চিঠির জবাব দিতে ১৪ দিনের সময়ে বেঁধে দেয়া হয়েছিল বাংলাদেশকে। যার জবাব নির্ধারিত সময় শেষের আগেই আইসিসিকে দেয়া হয়েছে বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান, ‘গত চার পাঁচ মাসে বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি ও বৃষ্টি, তাতে সময়মতো মাঠটা প্রস্তুত করা একটা চ্যালেঞ্জিং কাজ ছিলো। এরপরও আমরা চেষ্টা করেছি। আমরা মনে করি, আমাদের গ্রাউন্ডস কমিটি খুব কষ্ট করে কাজ করেছে। বৈরি আবহাওয়াটা না থাকলে, এই অবস্থা হতো না।’

যদিও আইসিসিকে দেয়া চিঠিতে বিসিবি কী কারণ দেখিয়েছে তা জানাননি সুজন। একই সঙ্গে বিসিবির সিইও জানান, ২০০৫ সালে আইসিসির অ্যাক্রিডিটেশন পাওয়ার পর শেরেবাংলার মাঠ নিয়ে এমন ঘটনা এই প্রথম ঘটল। তার কথা, ‘২০০৫ সালে আইসিসির অ্যাক্রিডিটেশন পাওয়ার পর মিরপুরের এই মাঠ নিয়ে কোনো অভিযোগ পাইনি আমরা। আইসিসির কয়েকটি বড় আয়োজন এখানে হয়েছে। ২০১৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল এখানে হয়েছে। টানা তিনটি এশিয়া কাপ আমরা এখানেই আয়োজন করেছি। মাঠের যে প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিলো, তা মনে করি না। বৈরী আবহাওয়ার কারণে এটা হয়েছে। ওরা কিন্তু শুধু মাত্র ঘাসের কারণে অভিযোগ করেছে। অন্য দিক ঠিক আছে।’

বিশ্ব ক্রিকেটে গত ১২ মাসে তৃতীয় ভেন্যু হিসেবে ‘বাজে’ রেটিং পেল ঢাকার শেরেবাংলা স্টেডিয়াম।

Previous Post

ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন তামিম

Next Post

তিন হাফসেঞ্চুরিতে দিনটা মুশফিকদের

Related Posts

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন

0
মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

0
২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
বিশেষ প্রতিবেদন

ইনিংস হারে টেস্টের আগে চিন্তায় বাংলাদেশ কোচ

0
Next Post
মুশফিক ১২৭, বাংলাদেশ অলআউট ৩৮৮

তিন হাফসেঞ্চুরিতে দিনটা মুশফিকদের

Discussion about this post

সর্বশেষ..

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন

সাকিবের ঘূর্ণিতে আশা, ব্যাটিং ব্যর্থতায় শেষ জাফনার স্বপ্ন

by cricbdadmin
0
0

শুরুটা হয়েছিল ধাক্কা দিয়ে, মাঝপথে এসেছিল সাকিব আল হাসানের প্রতিরোধ। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই জাফনা কিংসকে বাঁচাতে পারেনি। ব্যাটারদের...

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
0

মালয়েশিয়া জাতীয় দলকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মালয়েশিয়াকে মাত্র ৬৯...

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

ইনিংস হারে টেস্টের আগে চিন্তায় বাংলাদেশ কোচ

by cricbdadmin
0
0

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পরের এই সফরের শুরুটা অবশ্য স্বস্তির হয়নি নাজমুল...

টেস্টের আগে বড় ধাক্কা, ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

টেস্টের আগে বড় ধাক্কা, ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

by cricbdadmin
0
0

টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। দুঃস্বপ্নের মতো প্রস্তুতি যাকে বলে! ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনিংস...

তৃণমূল থেকে ফেডারেশন নির্বাচন, ক্রীড়াঙ্গনে সংস্কারের বার্তা প্রতিমন্ত্রীর

দেশে ফিরতে চান সাকিব, তবে আইনি পথ ছাড়া সুযোগ দেখছেন না আমিনুল

by cricbdadmin
0
0

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।...

cale-cache-b ?>