Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

‘বাজে পারফরম্যান্সের জন্য ক্রিকেটার-কোচদের জবাহদিতি করতে হবে’

February 14, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
‘বাজে পারফরম্যান্সের জন্য ক্রিকেটার-কোচদের জবাহদিতি করতে হবে’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ায় ক্ষুব্ধ ও হতাশ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন বাজে পারফরম্যান্সের কারণ ক্রিকেটারদের কাছে জানতে চাওয়া হবে। এজন্য দ্রুতই তাদের সঙ্গে বসতে চান।

ঢাকা টেস্ট টাইগারদের ব্যাটিং দেখে হতাশ হয়েছেন পাপন। এ ব্যাপারে রোববার তিনি বলেন, ‘এই টেস্টে ১ম ইনিংসেই ব্যাটিং দেখে আমি হতাশ হয়েছিলাম। আজকেও তারা যেভাবে ব্যাট করেছে, আমি জাস্ট হতাশ। ওদের ব্যাটিং দেখে মনে হয়েছে, ওদের কোন প্ল্যান ছিল না, স্ট্র্যাটেজি ছিল না। ওরা কি করতে মাঠে নেমেছে? এগুলাই আমার প্রশ্ন ‘

শিগগিরই ক্রিকেটারদের নিয়ে বসবেন বিসিবি সভাপতি। তাদেরকে জেরা করা হবে বলেও জানিয়েছেন তিনি, ‘আমি খেলাগুলা দেখেছি। আমার অনেক প্রশ্ন আছে ওদের কাছে। ওদেরকে নিয়ে বসবো, ওদেরকে প্রশ্নগুলো করবো। তারপর ওদের উত্তরগুলা জানতে চাইবো। দেখি ওরা কি জবাব দেয়। তারপর আপনাদেরকে জানাবো।’

শুধু ক্রিকেটারদেররা নয়, টিম ম্যানেজমেন্টকেও জেরার মুখে পড়তে হবে বিসিবি সভাপতির। বিশেষ করে ২ টেস্টেই মাত্র ১জন পেসার নিয়ে মাঠে নামার কারণ কি তিনি সেটি জানতে চাইবেন কোচসহ সংশ্লিষ্টদের কাছে, ‘৫ জন পেসার দলে থাকার পরও কেন মাত্র ১জন পেসার নিয়ে মাঠে নামা হবে। এটা খুবই অদ্ভূত লেগেছে আমার কাছে। এসব বিষয়ে পরিষ্কার হতে হবে।’

বাজেভাবে হারার পেছনে অবহেলাকে দায়ী করছেন পাপন, ‘তারা উইন্ডিজকে আন্ডার এস্টিমেট করেছে। ৩টা ওডিআইতে জেতার পর আমরা ভেবেছিলাম, ওদেরকে হারানো জাস্ট ম্যাটার অব টাইম। ফার্স্ট টেস্টে লিড নেয়ার পর আমরা গা হেলা শুরু করি। এরপর বোলিংয়ে এত বাজে করি, ম্যাচটা হাতছাড়া করি। বোলিংই শুধু না, ক্যাচও ছেড়েছি। বাজে ফিল্ডিং করেছি। এই টেস্টে তো কোনকিছুই হয়নি আমাদের।’

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD