Wednesday, May 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ সফরে নেই ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা

June 25, 2021
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ সফরে নেই ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সুখবর নাকি দুঃসংবাদ? নিশ্চিত করে দুটোই বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। কারণ টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে যে অস্ট্রেলিয়াকে পাচ্ছে বাংলাদেশ দল, সেখানে খেলবেন না বিশ্বকাপের সম্ভাব্য দলে প্রায় অর্ধেক ক্রিকেটার! ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার শীর্ষ ৬ ক্রিকেটার। চোটের কারণে এই দুই সফরে থাকছেন না স্টিভেন স্মিতৈর মতো তারকাও।

দুই সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন- ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ও মার্কাস স্টয়নিস। দলে তাদের বিবেচনা না করতে তারা সবাই অনুরোধ করেছেন। আর কনুইয়ের চোটের কারণে স্মিথ থাকছেন না।

অজি দলে প্রথমবারের মতো দলে ডাক পেলেন ২৪ বছর বয়সী পেসার ওয়েস অ্যাগার। তার বড় ভাই স্পিনিং অলরাউন্ডার অ্যাশটন অ্যাগারও রয়েছেন দলে। ১৮ সদস্যের এই দলে ফিরলেন অলরাউন্ডার ড্যান ক্রিস্টিয়ান ও ব্যাটসম্যান বেন ম্যাকডারমট।

জৈব-সুরক্ষা বলয়ের মানসিক ধকলের কারণেই ওয়ার্নার-কামিন্সরা আসছেন না বাংলাদেশে। আইপিএল থেকে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয় তাদের। এই দুই সফরের আগেও থাকতে হবে কোয়ারেন্টিনে। এসব কারণে সরিয়ে নিলেন নিজেদের।

তারওপর অক্টোবর-নভেম্বরে টি-টুয়েন্টি বিশ্বকাপ। এর আগে নির্ভার থাকতে চান। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স বলেন,
‘দেখুন, দল নির্বাচনের জন্য সবাইকে না পেয়ে আমরা অবশ্যই হতাশ। তবে সফর থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়াদের সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কোভিডের এই সময় আন্তর্জাতিক সফর সব অ্যাথলেটের জন্য বাড়তি অনেক চ্যালেঞ্জ নিয়ে আসে।’

সামনের ২৮ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পথে দেশ ছাড়বে অজিরা। সফরে পাঁচ টি-টুয়েন্টি ও তিন ম্যাচ ওয়ানডের সিরিজ খেলবে তারা। তারপর বাংলাদেশ সফরে পাঁচ টি-টুয়েন্টির সিরিজ।

অস্ট্রেলিয়া দল:

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স কেয়ারি, ড্যান ক্রিস্টিয়ান, জশ হেইজেলউড, মোইজেস হেনরিকেস, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জ্যাম্পা।

রিজার্ভ ক্রিকেটার: ন্যাথান এলিস, তানভির স্যাঙ্ঘা।

Previous Post

বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় বিসিবি

Next Post

সুপার ওভারের নাটকীয়তায় সুপার লিগে মোহামেডান

Related Posts

‘আমরা তাদের অলআউট করব’
বিশেষ প্রতিবেদন

‘আমরা তাদের অলআউট করব’

6
তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

7
সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

8
Next Post
সুপার ওভারের নাটকীয়তায় সুপার লিগে মোহামেডান

সুপার ওভারের নাটকীয়তায় সুপার লিগে মোহামেডান

Discussion about this post

সর্বশেষ..

‘আমরা তাদের অলআউট করব’

‘আমরা তাদের অলআউট করব’

by cricbdadmin
0
6

সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে ম্যাচ যেন এসে দাঁড়িয়েছে এক সূক্ষ্ম ভারসাম্যে। পাকিস্তান এখনো লড়াইয়ে, তবে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতছাড়া...

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

by cricbdadmin
0
7

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট এখন রীতিমতো স্নায়ুযুদ্ধের রূপ নিয়েছে। চার দিনের লড়াই শেষে ম্যাচ...

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

by cricbdadmin
0
8

সিলেট টেস্টের চতুর্থ দিনে আজ ম্যাচের চিত্র এখন অনেকটাই পরিষ্কার। পাকিস্তান লড়াই চালিয়ে গেলেও বাস্তবতা বলছে, জয়ের পথ এখন বাংলাদেশের...

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
6

সিলেট টেস্টের চতুর্থ দিনের সকালে কিছুটা হরেও উত্তেজনা থাকল বাংলাদেশ-পাকিস্তান লড়াইয়ে। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম সেশন...

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

by cricbdadmin
0
10

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সেরা পারফরমারদের স্বীকৃতি দিতে আবারও আয়োজন করছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। বর্ষসেরা ক্রীড়াবিদ-২০২৫ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD