Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ সফরে আস্থার কমতি নেই হার্পারের

December 31, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ সফরে আস্থার কমতি নেই হার্পারের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ওয়েস্ট ইন্ডিজের দল দেখে সবাই অবাক! দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে ক্যারিবীয় দল। প্রায় ১০ মাস পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সময়টাতেই সিরিজ জেতার সুযোগ টাইগারদের সামনে। সফরে দলের নিয়মিত ক্রিকেটারদের বেশির ভাগ পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ।

নেই জেসন হোল্ডার, কাইরন পোলার্ডের মতো অভিজ্ঞরা না থাকলেও আশাবাদী ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার। বাংলাদেশ সফরের আগে তার আস্থার কমতি নেই।

করোনাভাইরাস শঙ্কায় বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ১০ ক্রিকেটার। যেখানে টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার ও ওয়ানডে অধিনায়ক পোলার্ডের সঙ্গে নেই ড্যারেন ব্রাভো, রোস্টন চেইস, শেলডন কটরেল, এভিন লুইস, শেই হোপ, শিমরন হেটমায়ার ও নিকোলাস পুরানের মতো তারকা। এরমধ্যে ফ্যাবিয়ান অ্যালেন ও শেন ডাওরিচ নেই পারিবারিক কারণে।

তারপরও হার্পার আশাবাদী। এই দল নিয়েই বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে তৈরি তার দল। জানাচ্ছিলেন,
‘দুই ফরম্যাটে আমরা বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে পাচ্ছি না। তারপরও আশা করছি- দল ভালো লড়াই করবে। সঠিক লক্ষ্যে উদ্যম নিয়ে খেলবে। এই পর্যায়ে তারা যে খেলার যোগ্য- সেটা প্রমাণ দেবে।’

সব ঠিক থাকলে ১০ জানুয়ারি তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল।২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি ওয়ানডে ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ ২৫ জানুয়ারি।

এরপরই একই মাঠে প্রথম টেস্ট শুরু ৩ ফেব্রুয়ারি। মিরপুর শেরেবাংলায় দ্বিতীয় টেস্ট, শুরু ১১ ফেব্রুয়ারি।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল-

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনের, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, ক্যাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শেন মোজলি, ভিরাসামি পেরমল, কেমার রোচ, রেমন রিফার, জোমেল ওয়ারিক্যান।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল-

জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনিল আমব্রিস, এনক্রুমা বোনের, জশুয়া ডি সিলভা, জামার হ্যামিল্টন, শেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কেজর্ন ওটলি, রভম্যান পাওয়েল, রেমন রিফার, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।

Previous Post

উইন্ডিজের দ্বিতীয় সারির দল দেখে হতাশ বাশার-মুমিনুল

Next Post

স্মিথকে সরিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উইলিয়ামসন

Related Posts

জাহানারার পাশে ক্রিকেটাররা, সরকারের আশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির
বিশেষ প্রতিবেদন

জাহানারার তিন দাবি- বিচার, নিরাপত্তা ও জবাবদিহি

6
প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
Next Post
স্মিথকে সরিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উইলিয়ামসন

স্মিথকে সরিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উইলিয়ামসন

Discussion about this post

সর্বশেষ..

জাহানারার পাশে ক্রিকেটাররা, সরকারের আশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির

জাহানারার তিন দাবি- বিচার, নিরাপত্তা ও জবাবদিহি

by cricbdadmin
0
6

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগের তদন্ত ও শাস্তি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন। এর...

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD