এবার বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জুটি গড়ল বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি। আগামী দুই বছরের জন্য বাংলাদেশের ক্রিকেট দলের পৃষ্ঠপোষক স্বত্ব পেল তারা।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে রবিকে আগামী ২ বছরের জন্য বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক ঘোষণা করেন বিসিবির বিপণন কমিটির প্রধান কাজী ইনাম আহমেদ।
‘টপ অব মাইন্ড’ দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক স্বত্ব কিনেছিল। এরপর তাদের কাছ থেকে কিনে নিল রবি আজিয়েটা লিমিটেড।
গত বুধবার চূড়ান্ত দরপত্রে গ্রামীণ ফোনকে টপকে ৪১ কোটি ৪১ লাখ টাকায় ২ বছরের জন্য জাতীয় দলের পৃষ্ঠপোষক স্বত্ব পায় টপ অব মাইন্ড।



