Sunday, November 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বাংলাদেশ ক্রিকেটে কলঙ্ক, পাঁচ বছরের জন্য নিষিদ্ধ সোহেলি

February 11, 2025
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ ক্রিকেটে কলঙ্ক, পাঁচ বছরের জন্য নিষিদ্ধ সোহেলি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ নারী ক্রিকেটে বড় এক কলঙ্কজনক অধ্যায় যুক্ত হলো। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার কারণে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হলেন সোহেলি আক্তার। আইসিসির দুর্নীতি দমন কোডের পাঁচটি ধারা লঙ্ঘনের অভিযোগ স্বীকার করেছেন তিনি।

সোমবার আইসিসি আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এখন থেকে তিনি কোনো ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন না।

২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের এক খেলোয়াড়কে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেন সোহেলি। তিনি ওই ক্রিকেটারকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে খারাপ পারফরম্যান্স করার জন্য টাকা দেওয়ার প্রস্তাব দেন।

কিন্তু সেই খেলোয়াড় প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি দলের ম্যানেজমেন্টকে জানান। টিম ম্যানেজমেন্ট দ্রুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে (এসিইউ) বিষয়টি জানায়। এর ফলে আইসিসি তদন্ত শুরু করে এবং দুই বছর পর শাস্তি ঘোষণা করে।

আইসিসির দেওয়া তথ্য অনুযায়ী, সোহেলি অ্যান্টি-করাপশন কোডের পাঁচটি বিধি লঙ্ঘন করেছেন

# ম্যাচের ফলাফল বা পারফরম্যান্সকে প্রভাবিত করার চেষ্টা করা
# খেলোয়াড়দের ঘুষ বা অর্থের লোভ দেখিয়ে ফিক্সিংয়ে প্ররোচিত করা
# অন্য খেলোয়াড়কে দুর্নীতির সঙ্গে যুক্ত করতে চাওয়া
# আইসিসিকে দ্রুত তথ্য না জানানো
# তদন্তের সময় প্রাসঙ্গিক তথ্য গোপন করা

২০২৩ বিশ্বকাপে তার দেওয়া ফিক্সিংয়ের প্রস্তাবের একটি অডিও ফাঁস হলে বাংলাদেশ ক্রিকেটে তোলপাড় শুরু হয়। এরপর বিসিবিও বিষয়টি গুরুত্ব সহকারে নেয়। তবে আইসিসির তদন্ত শেষ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে শাস্তি দেওয়া হলো।

সোহেলি আক্তার শেষবার জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২২ সালে। তিনি দুটি টি-টোয়েন্টি ও ১৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ক্যারিয়ারে ১১টি উইকেট নিয়েছেন এবং মাত্র ৬ রান করেছেন।

Related Posts

মাহফিজুলের সেঞ্চুরি, জাকির-ইমরানের ফিফটি
বিশেষ প্রতিবেদন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক মাহফিজুলের

0
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দল, আলোচনায় সাব্বির
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপের চূড়ান্ত দলেও সাব্বির, নেতৃত্বে সাইফ

0
মোসাদ্দেকের রাজত্ব, মিমের ব্যাটে ফিফটির উৎসব
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের রাজত্ব, মিমের ব্যাটে ফিফটির উৎসব

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD