Monday, June 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ কোচের চোখ এবার শ্রীলঙ্কা মিশনে

June 2, 2025
in ব্রেকিং নিউজ, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

নতুন অধিনায়ক, নতুন পরিকল্পনা-সবই ছিল নতুন করে শুরু করার আশা নিয়ে। কিন্তু মাঠে নামলেই বারবার ভেঙে পড়ছে স্বপ্ন। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল এখন যেন ব্যর্থতার এক চক্রে আটকে গেছে। সর্বশেষ ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতে হারের পর ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হলেও এবারও বাংলাদেশ দল মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের কাছে।

আরব আমিরাতের বিপক্ষে সিরিজে ২-১ ব্যবধানে হার এবং পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে ধবলধোলাই-বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স তুলে ধরছে একটি বড় প্রশ্ন: ‘নতুন নেতৃত্বে পুরোনো দুর্বলতাই কি বারবার ফিরে আসছে?’

সবশেষ টি-টোয়েন্টিতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিংয়ে উন্নতির আভাস ছিল। তানজিদ ও ইমনের ১১০ রানের উদ্বোধনী জুটিতে ২০ ওভারে ১৯৬ রান তুলেছিল বাংলাদেশ। তবুও ম্যাচ থেকে ১৬ বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান। মোহাম্মদ হারিসের বিধ্বংসী সেঞ্চুরি (৪৬ বলে ১০৭*) একাই গুঁড়িয়ে দেয় বাংলাদেশের বোলিং লাইনআপকে। সিরিজ জিতে নেয় পাকিস্তান ৩-০ ব্যবধানে।

প্রথম দুটি ম্যাচেও পাকিস্তান তুলেছিল ঠিক ২০১ রান করে। বাংলাদেশের ব্যাটাররা তখন ব্যর্থ হয়ে হেরেছিল যথাক্রমে ৩৭ ও ৫৭ রানে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোনো বিভাগেই একসাথে জ্বলে উঠতে পারছে না দল।

হারের ব্যাখ্যায় বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘আমরা যতটা ভালো বোলিং করা দরকার ছিল, ততটা পারিনি। তবে হারিস-সাইম দুজনেই দুর্দান্ত ব্যাট করেছে। ওদের সুযোগ করে দিয়েছি আমরা নিজেরাই।’

তবে আগামী চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আশাবাদী সিমন্স। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে বলেন, ‘দুইটি টেস্ট আছে আগে। সেগুলোর প্রস্তুতিতে মনোযোগ দিতে হবে। উন্নতির অনেক জায়গা আছে, সেগুলো নিয়ে কাজ চলছে।’ ১৭ জুন গলে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ।

Previous Post

হতাশ লিটন, বললেন ‘শিখতে হবে আরও

Next Post

ওয়ানডে অধ্যায়ের ইতি টানলেন ম্যাক্সওয়েল

Related Posts

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

চোটে ছিটকে গেলেন লিটন, জিম্বাবুয়ে টেস্ট দলে অঙ্কন

7
২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
বিশেষ প্রতিবেদন

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

6
টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

7
Next Post
ওয়ানডে অধ্যায়ের ইতি টানলেন ম্যাক্সওয়েল

ওয়ানডে অধ্যায়ের ইতি টানলেন ম্যাক্সওয়েল

Discussion about this post

সর্বশেষ..

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

চোটে ছিটকে গেলেন লিটন, জিম্বাবুয়ে টেস্ট দলে অঙ্কন

by cricbdadmin
0
7

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল তাদের স্কোয়াডে পরিবর্তন এনেছে। চোটের কারণে উইকেটকিপার-ব্যাটার ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন...

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়েছিল আব্দুল গাফফার সাকলাইনের। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং সামর্থ্যের কারণে...

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনও টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ছোট সংস্করণের ক্রিকেটে পুরোপুরি ভিন্ন...

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

by cricbdadmin
0
4

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আবারও হতাশ করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামা স্বাগতিকরা শুরু থেকেই...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

শেষ লড়াইয়ে নতুন সমীকরণ, তিন পরিবর্তন বাংলাদেশ দলে

by cricbdadmin
0
9

সিরিজের ভাগ্য আগেই নির্ধারিত হয়ে গেছে। প্রথম দুই ম্যাচে পরাজয়ের কারণে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD