Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে সেমিতে আফগানরা

June 25, 2024
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে সেমিতে আফগানরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

এমন সুযোগ বাংলাদেশ ফের আবার কবে পাবে কে জানে?
-আফগানিস্তানকে পেছনে ফেলে বিশ্বকাপের সেমি-ফাইনালে পা রাখার রূপকথা লিখতে পারতো নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু কিছুতেই কিছু হলো না। মিলল না সমীকরণ। বৃষ্টি আইনে ৮ রানে হেরে সুপার এইটেই বিশ্বকাপ মিশনের শেষ বাংলাদেশের।

মঙ্গলবার সেন্ট ভিনসেন্টের আর্নেস ভ্যালে স্টেডিয়ামে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে পা রাখল আফগানিস্তান। নেট রান রেটে পরাশক্তি অস্ট্রেলিয়াকেও পেছনে ফেলে ইতিহাস গড়ল রশিদ খানরা।

মঙ্গলবার টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং দাপটে ১১৫ রান তুলে আফগানিস্তান। সেমিফাইনালে যেতে হলে ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারেই পার হতে হতো বাংলাদেশকে। কিন্তু নেতিবাচক ক্রিকেটে খেলে ১৭.৫ ওভারে ১০৫ রানে অল আউট হয় বাংলাদেশ।

১৬ বছর আগেও এই দেশটি খেলত আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড ডিভিশন ফাইভ-এ, সেই দলটিই চমকপ্রদ পথচলায় এখন বিশ্বকাপের সেমিতে।

বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান, শুরু বুধবার, ২৬ জুন, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। অন্য সেমি-ফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড, শুরু বৃহস্পতিবার, ২৭ জুন, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

সংক্ষিপ্ত স্কোর-

আফগানিস্তান: ২০ ওভারে ১১৫/৫ (গুরবাজ ৪৩, জাদরান ১৮, ওমারজাই ১০, নাইব ৪, নাবি ১, জানাত ৭*, রাশিদ ১৯*; তানজিম ৪-০-৩৬-০, তাসকিন ৪-১-১২-১, সাকিব ৪-০-১৯-০, মুস্তাফিজ ৪-০-১৭-১, রিশাদ ৪-০-২৬-৩)।

বাংলাদেশ: (লক্ষ্য ১৯ ওভারে ১১৪) ১৭.৫ ওভারে ১০৫/১০ (লিটন ৫৪*, তানজিদ ০, শান্ত ৫, সাকিব ০, সৌম্য ১০, হৃদয় ১৪, মাহমুদউল্লাহ ৬, রিশাদ ০, তানজিম ৩, তাসকিন ২, মুস্তাফিজ ০; নাভিন ৩.৫-০-২৬-৪, ফারুকি ২-০-১৫-১, নাবি ২-০-১৫-০, রাশিদ ৪-০-২৩-৪, নুর ৪-০-১৩-০, নাইব ২-০-৫-১)

ফল: ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে আফগানিস্তান ৮ রানে জয়ী।
ম্যাচসেরা: নাভিন-উল-হক।

 

Related Posts

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস

0
মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, হৃদয় ছোঁয়া উদযাপন লিটনের
বিশেষ প্রতিবেদন

মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, হৃদয় ছোঁয়া উদযাপন লিটনের

0
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ
বিশেষ প্রতিবেদন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD