Sunday, November 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home অনান্য খেলা

বাংলাদেশে হামজা চৌধুরী, উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা

March 17, 2025
in অনান্য খেলা, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশে হামজা চৌধুরী, উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আজ অন্য এক উৎসবের সাক্ষী হলো। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের ফুটবলার হামজা চৌধুরীর আগমনে সেখানে ভিড় করেছিলেন হাজারো ফুটবলপ্রেমী। তাদের মুখে মুখে একটাই স্লোগান- ‘ওয়েলকাম টু মাদারল্যান্ড হামজা!’

গত ডিসেম্বরেই ফিফা অনুমোদন দিয়েছে, হামজা এখন থেকে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। সেই ঘোষণার পর থেকেই দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। উত্তাপ আরও বাড়িয়ে দেন কোচ হাভিয়ের কাবরেরা, যখন তিনি ভারত ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে হামজাকে রাখেন। এখন চূড়ান্ত স্কোয়াডেও তার থাকা নিশ্চিত।

ইংল্যান্ড থেকে দীর্ঘ ভ্রমণ শেষে আজ (সোমবার) সকাল ১১টা ৪৫ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হামজা। বিমানবন্দরে তাকে বরণ করতে হাজির ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাতজন নির্বাহী সদস্য। তার বাবা মোরশেদ চৌধুরীও ছিলেন সঙ্গে। এছাড়া বিমানবন্দরের বাইরে ভক্তদের বিশাল সমাগম তৈরি হয়।

বিমানবন্দরে নেমেই সংক্ষিপ্ত বক্তব্য দেন হামজা চৌধুরী। দেশের হয়ে মাঠে নামার অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “দেশে ফিরে খুব ভালো লাগছে। বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে পারবো, এই আনন্দে আমি ভীষণ রোমাঞ্চিত। কোচ কাবরেরার সঙ্গে পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। পরিকল্পনা মাফিক খেলতে পারলে ভারতকে হারানোর সুযোগ আছে। ইনশাআল্লাহ, আমরা ভারতকে হারাবো!’

অন্যদিকে, হামজার বাবা মোরশেদ চৌধুরী বলেন, ‘মাতৃভূমির প্রতি টানের কারণেই হামজা এখানে এসেছে। আমি তাকে কখনো জোর করিনি। সে নিজের ইচ্ছাতেই বাংলাদেশের হয়ে খেলতে এসেছে, এটা আমার জন্য গর্বের ব্যাপার।’

বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে যান হামজা। সেখানে দিনটি পরিবারের সঙ্গে কাটাবেন এবং গ্রামবাসীদের দেওয়া সংবর্ধনায় অংশ নেবেন। এরপর কাল ঢাকা ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।

আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচেই জাতীয় দলের হয়ে অভিষেক হবে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের।

Related Posts

মাহফিজুলের সেঞ্চুরি, জাকির-ইমরানের ফিফটি
বিশেষ প্রতিবেদন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক মাহফিজুলের

0
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দল, আলোচনায় সাব্বির
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপের চূড়ান্ত দলেও সাব্বির, নেতৃত্বে সাইফ

0
মোসাদ্দেকের রাজত্ব, মিমের ব্যাটে ফিফটির উৎসব
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের রাজত্ব, মিমের ব্যাটে ফিফটির উৎসব

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD