কোন চমক নয়, মাইকেল ক্লাকের উত্তরসুরী হলেন স্টিভেন স্মিথ। বাংলাদেশ সফরে আসছে মাসে তার নেতৃত্বে আসছে অস্ট্রেলিয়া। শুক্রবার নতুন অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রধান নির্বাচক রড মার্শ বললেন, ‘গত সপ্তাহে মাইকেলের(ক্লার্ক) অবসর নেওয়ার সিদ্ধান্তের পরই আমরা এটা ভেবে নিয়েছিলাম। এবার অফিসিয়ালি জানাচ্ছি- স্মিথ অজি দলের নতুন টেস্ট অধিনায়ক।’
স্মিথের ডেপুটি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওপেনার ডেভিড ওয়ার্নারকে। ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্মিথের পর তাকেই অধিনায়ক ভাবতে শুরু করেছেন নির্বাচকরা।
এদিকে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। এসময় ৯ অক্টোবর চট্টগ্রামে এবং ১৭ অক্টোবর ঢাকায় টেস্ট বাংলাদেশের মুখোমুখি হবে তারা।



