Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশে যে নিয়ম মানতে হবে শ্রীলঙ্কান দলকে

May 16, 2021
in লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশে যে নিয়ম মানতে হবে শ্রীলঙ্কান দলকে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

রোববার সকালেই বাংলাদেশে পা রেখেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। সফরে তারা টাইগারদের সঙ্গে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে ঢাকায় এসেই হোটেলে বন্দি থাকতে হচ্ছে সফরকারীদের। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলবে কোয়ারেন্টাইন।

করোনার কারণেই এই সতর্ককতা। শ্রীলঙ্কা ক্রিকেট দল করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে এসেছে। এখান তিনদিনের রুম কোয়ারেন্টাইন। এরমধ্যে দুইবার নেগেটিভ হলেই অনুশীলনের সুযোগ পাবে লঙ্কান দল।

কেমন হবে শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোয়ারেন্টাইন প্রক্রিয়া- তাই জানালেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। গণমাধ্যমে তিনি কী বললেন চলুন দেখে নেই-

বাইরে আসবেন না এই তিন দিন…

বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যে প্রোটোকলে ছিল আমরা সেরকম প্রোটোকলই তৈরি করেছি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে। প্রথম তিনদিনে একটা কঠোর কোয়ারেন্টাইন অনুসরণ করা হবে। অর্থাৎ খেলোয়াড়েরা তাদের হোটেল রুমে অবস্থান করবেন। বাইরে আসবেন না এই তিন দিন। আর এই তিনদিনের মধ্যেই দুটো টেস্ট হবে। আর চতুর্থ দিনের টেস্টের ভিত্তিতে অনুশীননের অনুমতি মিলবে, নিজেদের মধ্যে অনুশীলন। এই পদ্ধতি আমরা যখন শ্রীলঙ্কায় গিয়েছি তখন আমরাও ফলো করেছি।

চারবার করোনা পরীক্ষা

মোট চারটা পরীক্ষা হবে। শেষ পরীক্ষাটা করা হবে মূলত দেশ ছাড়ার আগে বিধিনিষেধ অনুসারে। ২০ ও ২১ তারিখ বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুইদল আলাদা আলাদা প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ২২ তারিখ একটা কোভিড পরীক্ষা হবে। ঐ পরীক্ষার ফলাফলের উপর ২৩ তারিখ থেকে আমাদের ওয়ানডে সিরিজ শুরু হবে।

চলছে টাইগারদের পরীক্ষা

বাংলাদেশের ক্রিকেটারদের করোনা পরীক্ষা প্রক্রিয়া শুরু হয়ে গেছে আসলে এই মাসের শুরু থেকে। বাংলাদেশ দলের যেসব ক্রিকেটার শ্রীলঙ্কা সফর করেছেন তাদের পরীক্ষা বাকি। তবে ঢাকায় অবস্থান করা অন্যদের কোভিড পরীক্ষা শুরু হয় এই মাসের প্রথম থেকে। আর তারা এক ধরণের মোডিফাইড বায়ো বাবল সিকিউরিটিতে থেকে অনুশীলন চালিয়ে যাচ্ছিল। আনুষ্ঠানিকভাবে আমরা বাংলাদেশ দলের পরীক্ষা শুরু করেছি, গতকাল প্রথম পরীক্ষা হয়েছে। আজকেও হবে, আগামীকালও হবে। ১৫, ১৬ ও ১৭ এই তিনদিনে দুই দফা পরীক্ষা হবে বাংলাদেশ দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। সে ফলাফলের ভিত্তিতে তারা ১৮ তারিখ অনুশীলন শুরু করবে।

প্রক্রিয়াটা সম্পূর্ণ সরকারের নির্দেশনা অনুসারে আমরা অনুসরণ করছি। সরকার আমাদের যে নির্দেশনা দিচ্ছে সেভাবেই কোভিড প্রটোকল অনুসরণ করার চেষ্টা করছি। প্রত্যেকটা প্লেয়ারের জন্যই, প্রত্যেক দলের জন্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলাদা আলাদা নির্দেশনা আছে।

সব কিছু ঠিক থাকলে সোমবার করোনা পরীক্ষা শেষে মঙ্গলবার থেকে জাতীয় দলের অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। ২৩ মে প্রথম ওয়ানডে। পরের দুই ওয়ানডে ২৫ ও ২৮ মে, মিরপুরের শেরেবাংলায়।

Previous Post

ট্রফি নিয়ে ‘বাংলাদেশের’ হামজার ফিলিস্তিনের প্রতি সংহতি 

Next Post

রুবেলের অপেক্ষায় থাকবে দল

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

3
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
রুবেলের অপেক্ষায় থাকবে দল

রুবেলের অপেক্ষায় থাকবে দল

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD