Wednesday, March 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশে কেমন সুবিধা পাবে নিউজিল্যান্ড?

August 14, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ
0 0
A A
বাংলাদেশে কেমন সুবিধা পাবে নিউজিল্যান্ড?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

গত কিছুদিন ধরেই আলোচনা চলছে। কিন্তু খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেই মিলছে দুই উত্তর। একবার শোনা যাচ্ছে, করোনা কালে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল যেমন সুযোগ আর নিরাপত্তা পেয়েছে তেমনটাই পাবে নিউজিল্যান্ড। আবার বলা হচ্ছে, কিউইদের জন্য তেমন কিছু থাকবে না।

সব ঠিক থাকলে ৫ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড। তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকবে? এনিয়ে এবার কথা বললেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। জানালেন অস্ট্রেলিয়ার মতো একই সুবিধাই পাবে কিউইরা।

তবে অজিদের মতো বিমানবন্দরে বাড়তি সুবিধা পাবে না নিউজিল্যান্ড দল। অস্ট্রেলিয়া ক্রিকেট দল বিমান থেকে নেমেই সরাসরি টিম হোটেলে চলে যায়। চার্টার্ড ফ্লাইটে আসা দলটির ইমিগ্রেশন বিমানবন্দরে হয়নি। বাণিজ্যিক ফ্লাইটে আসায় রানওয়ে থেকে বাসের ব্যবস্থা হচ্ছে না তাদের। অবশ্য বিমানবন্দরে দাঁড়াতে হবে না তাদের। তাদের জন্য বিশেষ ইমিগ্রেশনের ব্যবস্থা করবে বিসিবি।

নিউজিল্যান্ডের জন্যও পুরো হোটেল ভাড়া নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেমনটা হয়েছিল অজিদের জন্য। দেবাশীষ চৌধুরী বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজে যেমন বায়ো-বাবল ছিল তা থাকছে নিউজিল্যান্ড সিরিজেও। সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ভাইরাস থেকে সুরক্ষিত রেখে সিরিজ আয়োজনের জন্য। দল যতক্ষণ মাঠে থাকবে ততক্ষণ ম্যাচ অফিসিয়ালরা ছাড়া কেউ না থাকা, বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোসহ এসব নিয়ম কিউইদের বিপক্ষেও থাকবে।’

নিউজিল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।
Aapon

Previous Post

‘আমার সবকিছু, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ’

Next Post

সেপ্টেম্বরে এইচপির সিরিজ

Related Posts

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ
বিশেষ প্রতিবেদন

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

7
মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক
বিশেষ প্রতিবেদন

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

5
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
বিশেষ প্রতিবেদন

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

5
Next Post
ইয়াসির-শান্তর দাপটে নাটকীয় জয়

সেপ্টেম্বরে এইচপির সিরিজ

Discussion about this post

সর্বশেষ..

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

by cricbdadmin
0
7

রমজান মাসেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া...

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

by cricbdadmin
0
5

বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ মিরপুরের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

by cricbdadmin
0
5

সমালোচনা, প্রত্যাশা আর নতুন সিরিজ-সবকিছু মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আলোচনায় মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের দাবি, ব্যক্তিগত পারফরম্যান্স...

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

by cricbdadmin
0
4

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার পাশাপাশি...

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে দুই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD