Sunday, August 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home লিড স্টোরি

‘আমার সবকিছু, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ’

August 14, 2021
in লিড স্টোরি, সব বিভাগ, সংবাদপত্র পর্যালোচনা, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
‘আমার সবকিছু, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

গত সোমবার মিরপুরের শেরেবাংলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি খেলেই সোজা বিমানবন্দরে চলে যান তিনি। এরপর কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাকিব আল হাসান। গন্তব্যটা তো ক্রিকেটপ্রেমীদের জানা-মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানেই থাকে তার পরিবার। তাই ছুটি পেলেই বিশ্বসেরা অলরাউন্ডার চলে যান দেশটিতে।

যদিও এই যাত্রায় হাতে সময় বেশি নেই। এই মাসের ২৪ তারিখে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। অজিদের মতো তাদের বিপক্ষেও ৫ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ। তার আগে প্রায় দুই সপ্তাহের মতো ছুটি পেলেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেই ছুটি কাজে লাগিয়ে রিবারের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে চলে গেলেন সাকিব। স্ত্রী-সন্তানদের নিয়ে এখন তো দারুণ সময় কাটছে বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের।

তিন সন্তান আর স্ত্রী থাকেন যুক্তরাষ্ট্রে। সুযোগ পেলেই তাদের সঙ্গে যোগ দেন সাকিব। এবারও তাই করলেন। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভব্তদের সঙ্গে সেই আনন্দের ছবি ভাগাভাগি করে নিচ্ছেন সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। বাড়িতে বারবিকিউ পার্টি করছেন। শনিবার শিশির আরেকটি ছবি পোস্ট করলেন। যেখানে দেখা যাচ্ছে সন্তানদের নিয়ে আনন্দে সময় কাটছে তার। শিশির ছবিটি দিয়ে লিখলেন, ‘আমার সবকিছু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ।’ সংগতভাবেই অনুমান করা যাচ্ছে ছবিটি তার তোলা।

সাকিবের পরিবার স্থায়ীভাবে বসবাস করছে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে। স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তিন সন্তান থাকেন সেখানে। দুই কন্যার মতো পুত্র সন্তানেরও জন্ম হয় যুক্তরাষ্ট্রে। এ বছরের ১৬ মার্চ তৃতীয় সন্তানের বাবা হন সাকিব। পুত্র সন্তান নাম রাখা হয়েছে আইজাহ আল হাসান। ২০১৫ সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম। গেল বছরের এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো বাবা হন সাকিব। দ্বিতীয় কন্যার নাম ইরাম হাসান।

২০১২ সালের ১২ ডিসেম্বর মানে উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন সাকিব। এরপর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ করেই সময় কাটে সাকিবের। ছুটি কাটিয়ে এ মাসেই ফেরার কথা তার। পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। যেখানে খেলবেন সাকিব।

Related Posts

‘খেলা এখনো শেষ হয়নি, সময় আসবে’
বিশেষ প্রতিবেদন

‘খেলা এখনো শেষ হয়নি, সময় আসবে’

0
হেসে-খেলে জিতল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হেসে-খেলে জিতল বাংলাদেশ

0
চোট থেকে ফিরেই বাজিমাত শরিফুলের
বিশেষ প্রতিবেদন

চোট থেকে ফিরেই বাজিমাত শরিফুলের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD