Thursday, July 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

July 9, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

আগের ম্যাচে ১৪২ রানও তুলতে না পারা জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে। হারারে স্পোর্টস ক্লাবে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৪৭ রান করেছে স্বাগতিকরা। ইনিংসের মূল ভরসা ছিলেন ওপেনার বেন কারান, যিনি অপরাজিত ১১১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। শেষ দিকে ব্র্যাড ইভান্সের ৩৮ বলে ঝড়ো ৫৮ রানের ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ পৌঁছে যায় আড়াইশ রানের কাছাকাছি।

আজ টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা দারুণই করেছিলেন পেসার তাসকিন আহমেদ। প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে শূন্য রানে ফিরিয়ে দেন তিনি। এরপর ইনোসেন্ট কাইয়াকেও ৪ রানে সাজঘরে পাঠিয়ে জিম্বাবুয়েকে ৮ রানে ২ উইকেট হারানোর চাপে ফেলেন এই ডানহাতি পেসার।

শুরুর ধাক্কা সামলে জিম্বাবুয়ের ইনিংস গড়ে তোলেন বেন কারান। তাকে কিছুটা সঙ্গ দেন ক্রেইগ আরভিন। তবে ২০ বলে ৯ রান করে আরভিন নাহিদ রানার শিকার হলে ৩২ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। এরপর ওয়েসলি মাধেভেরে ৩০ বলে ১৫ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন।

মাধেভেরের বিদায়ের পর সিকান্দার রাজাকে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়েন কারান। দুজনের ৬৮ রানের জুটিতে জিম্বাবুয়ে ধীরে ধীরে ম্যাচে নিয়ন্ত্রণ ফিরে পায়। রাজা ৫৩ বলে ৩৩ রান করে মিরাজের দ্বিতীয় শিকারে পরিণত হলেও এক প্রান্ত আগলে রেখে দারুণ দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান কারান। পরে রিশাদ হোসেন ক্লাইভ মাদান্দেকে ৪ রানে ফেরালে ১৪৮ রানে ষষ্ঠ উইকেট হারায় জিম্বাবুয়ে।

এরপর ব্র্যাড ইভান্সকে নিয়ে ইনিংসের গতি বাড়ান কারান। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অন্যদিকে ইভান্সও আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের চাপে ফেলেন। বিশেষ করে ইনিংসের শেষ ওভারে তাসকিন আহমেদের কাছ থেকে ২২ রান আদায় করে নিজের ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ইভান্স ৩৮ বলে ৫৮ এবং কারান ১৩৫ বলে অপরাজিত ১১১ রান করে জিম্বাবুয়েকে ৬ উইকেটে ২৪৭ রানের সংগ্রহ এনে দেন।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট শিকার করেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। এখন ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ২৪৮ রান।

সংক্ষিপ্ত স্কোর-

জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৪৭/৬ (কারান ১১১*, কাইয়া ৪, আরভিন ৯, মাধেভেরে ১৫, রাজা ৩৩, মাডান্ডে ৪, ইভান্স ৫৮; তাসকিন ১০-২-৫৭-২, শরিফুল ১০-০-৫০-০, নাহিদ ১০-১-৪৮-১, মিরাজ ১০-০-৩২-১, রিশাদ ৮-০-৪০-০, মোসাদ্দেক ২-০-১৩-০)

Previous Post

মুস্তাফিজের জায়গায় শরিফুল, শুরুতে বল হাতে বাংলাদেশ

Related Posts

পাকিস্তান থেকে আরেক দুঃসংবাদ, ছিটকে গেলেন শরিফুল
বিশেষ প্রতিবেদন

মুস্তাফিজের জায়গায় শরিফুল, শুরুতে বল হাতে বাংলাদেশ

8
চাপের মধ্যেই শক্তি খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক
বিশেষ প্রতিবেদন

সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, দলে পারভেজ

6
বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের সামনে জিম্বাবুয়ের বিশ্বকাপ দল

6

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

by cricbdadmin
0
2

আগের ম্যাচে ১৪২ রানও তুলতে না পারা জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে। হারারে...

পাকিস্তান থেকে আরেক দুঃসংবাদ, ছিটকে গেলেন শরিফুল

মুস্তাফিজের জায়গায় শরিফুল, শুরুতে বল হাতে বাংলাদেশ

by cricbdadmin
0
8

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হতাশাজনক হারের পর সিরিজে সমতা...

চাপের মধ্যেই শক্তি খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক

সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, দলে পারভেজ

by cricbdadmin
0
6

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠতে না পারায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। তার পরিবর্তে...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশের সামনে জিম্বাবুয়ের বিশ্বকাপ দল

by cricbdadmin
0
6

জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত একেবারেই ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশ। হারারে টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও ১৪২...

বল হাতে ঝড় তুলে অনন্য উচ্চতায় নাহিদ রানা

আইসিসি র‌্যাঙ্কিংয়ে সুখবর শুধু নাহিদের

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হারটা ছিল হতাশাজনক। তবে সেই ম্যাচেই রেকর্ড গড়া বোলিং করে ব্যক্তিগত স্বীকৃতি পেয়েছেন পেসার নাহিদ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD