Wednesday, May 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশের ভাত-ডাল আর সবজিতে মুগ্ধ আমির

February 24, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশের ভাত-ডাল আর সবজিতে মুগ্ধ আমির
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

তার প্রতিভা নিয়ে সন্দেহ নেই কারোরই। বল হাতে দাপট দেখিয়েছিলেন তিনি। আবার ভুলের ফাঁদে পা দিয়ে নিষিদ্ধও হয়েছিলেন মোহাম্মদ আমির। এইতো গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসর নেন ২৮ বছর বয়সী এ পেসার। পাকিস্তানি তারকা ক্রিকেটার ইএসপিএন-ক্রিকইনফোকে জানালেন তার পছন্দের খাবারের তালিকা।

যেখানে ওঠে আসে বাংলাদেশের খাবার প্রসঙ্গও। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় বেশ কিছু খাবার উঠে আসে তার পছন্দের তালিকায়। বাংলাদেশের খাবার বেশ পছন্দের আমিরের। জানান, ‘দেখুন, বিপিএলে ভাত ও ডাল মাখানি খেতে ভালো লাগে। বাংলাদেশে এটা ভালো লাগে। তবে বাংলাদেশে বেশির ভাগ সময় শাকসবজি খেয়ে থাকি আমি।’

এমনিতে আমিরের পছন্দ তুর্কি খাবার । মিক্সড গ্রিলড খাবার পছন্দ। নিজে ভোজন রসিক হলেও রান্নার কিছুই জানেন না। বলছিলেন, ‘সত্যি বলতে কী আমি চাও বানাতে পারি না।’ তবে তার অনেক পাকিস্তানি সতীর্থ রান্নায় পটু। আমির বলেন, ‘কয়েকজন খুব ভালো ছিল। ২০১০ ওয়েস্ট ইন্ডিজে টি-টুয়েন্টি বিশ্বকাপের কথা মনে রয়েছে। সাঈদ আজমল খুব ভালো রান্না করতেন। ডাল ছাড়াও আরও কী কী যেন রান্না করেছিলেন, ঠিক মনে পড়ছে না। আমরা হালাল খাবার পাচ্ছিলাম না। হোটেল থেকে নিজেদের রেঁধে খাওয়ার ব্যাপারে সুযোগ দেওয়া হয়েছিল আর সাঈদ ভাই দুর্দান্ত রেঁধেছিলেন তখন।’

তাছাড়া দুবাইয়ে থাকলে তুর্কি ও লেবাননিজ খাবার বেছে নেন আমির। এমনিতে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টার মধ্যে নাশতা করে ফেলেন আমির। দুপুরের খাবার ১২টা থেকে ২টার মধ্যে। রাতের খাবার সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার সেরে ফেলেন আমির।

বিদেশ সফরে খাবার জায়গা হিসেবে দুবাই ও লন্ডন পছন্দ। তবে ঘরের খাবারই বেশি টানে তাকে। আরেকটু সরাসরি বলা যায় স্ত্রীর খাবারই তার কাছে সেরা। বলেন, ‘বিরিয়ানি আমার পছন্দের, তবে সেটি আমার স্ত্রীর রাঁধা হতে হবে। ও ভালো রাঁধে। খুব ভালো বিরিয়ানি বানায়।’

Previous Post

মাকে নিয়ে যুক্তরাষ্ট্রে সাকিব

Next Post

নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গী ইভ্যালি

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গী ইভ্যালি

নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গী ইভ্যালি

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD