Thursday, April 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশের কাছে ক্ষমা চাইলেন জেফ ক্রো

April 4, 2021
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশের কাছে ক্ষমা চাইলেন জেফ ক্রো
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আলোচনা কিছুতেই থামছেই না। থামবে কি করে? এ যে বিস্ময়কর এক কাণ্ড! টার্গেট না জেনেই মাঠে দল। ভুলটা ম্যাচ অফিসিয়ালদের। নিউজিল্যান্ডের ইনিংসের ১৭.৫ ওভারের পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে আর ব্যাটিংয়ে নামতে পারেনি নিউজিল্যান্ড দল ১৭৩ রানের পর স্কোরবোর্ডে আর রান জমা করার সুযোগ হয়নি তাদের। বৃষ্টি থামলে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল।

তারপর জানানো হয়-বৃষ্টি আইনে ১৬ ওভারে জিততে ১৪৮ রান চাই বাংলাদেশের। এরপরই বিস্ময়করভাবে বাংলাদেশ ইনিংসের ৯ বল পর আবার সিদ্ধান্ত বদল করেন ম্যাচ অফিশিয়ালরা। বাংলাদেশের সামনে নতুন টার্গেট দেওয়া হয় ১৬ ওভারে ১৭০ রান

নেপিয়ারে বৃষ্টির কারণে দুই দফায় খেলা বন্ধ থাকার পর বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে কোনো টার্গেট ছাড়াই। ব্যাট শুরু করেন লিটন দাস ও নাঈম শেখ। এমন ঘটনার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের টিম লিডার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস এ খবর নিশ্চিত করেছেন।

যখন ৯ বল খেলা হয়ে গেছে তখন ম্যাচ রেফারি জেফ ক্রোর রুমে কথা বলতে দেখা যায় বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে। শেষ অব্দি ম্যাচটি বাংলাদেশ হারে ২৮ রানে। ম্যাচ শেষে ক্রোর ক্ষমা চাওয়ার নিয়ে জালাল ইউনুস জানান, ‘জেফ ক্রো পরে বারবার আমাদের সরি বলেছেন। ম্যাচের পরও ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।’

এমন ঘটনায় বিস্মিত বাংলাদেশ কোচ ডমিঙ্গো ম্যাচ শেষে বলেন, ‘আমার মন হয় আমি কখনও এমন কোনো ম্যাচ দেখিনি। কেউ জানতাম না লক্ষ্য কত, ডাকওয়ার্থ লুইসের হিসেব কীভাবে হচ্ছে। পাঁচ ওভার পর কত রান রাখা চাই- কেউই জানত না। আগে কখনোই এমন ম্যাচ দেখিনি। ম্যাচ শুরু হয়ে গেছে অথচ কেউ জানেই না কত রান করতে হবে! ডাকওয়ার্থ লুইসের হিসেব-নিকেশ শেষ করার পর ম্যাচ শুরু করা উচিৎ ছিল। কত ওভারে আমাদের কত রান করতে হবে তা নির্ধারণ করে দিয়ে খেলা শুরু করা উচিৎ ছিল। এটা দেখা মোটেও সুখকর নয়।’

বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমি মনে করি এখানে কিছুটা বিভ্রান্তি ছিল কারণ আমরা জানতাম না ডিএলএসের রানটা কত। এটা স্কোরবোর্ডে বদলাচ্ছিলো। এটা খেলায় হতেই পারে। প্রথম পাঁচ ওভার আমরা সঠিক পথেই ছিলাম। কিন্তু আমরা ভালোভাবে শেষ করতে পারিনি। নাঈম এবং সৌম্য দারুণ ব্যাট করেছে। আমরা অনেক বল মিস করেছি, এগুলো কাজে লাগাতে পারিনি আমরা।’

বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের সঙ্গে লড়বে বাংলাদেশ দল। এরপরই দেশে ফিরবে টাইগাররা।

Previous Post

করোনায় পাল্টে যাচ্ছে আইপিএলের যেসব নিয়ম

Next Post

নিউজিল্যান্ডে খেলা মানেই আল শাহরিয়ার রোকন

Related Posts

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল
বিশেষ প্রতিবেদন

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

8
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

9
মিরাজদের ১০ শতাংশ জরিমানা
বিশেষ প্রতিবেদন

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

9
Next Post
নিউজিল্যান্ডে খেলা মানেই আল শাহরিয়ার রোকন

নিউজিল্যান্ডে খেলা মানেই আল শাহরিয়ার রোকন

Discussion about this post

সর্বশেষ..

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
9

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
9

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
4

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD