Thursday, June 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশের ঐতিহাসিক জয়

December 2, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশের ঐতিহাসিক জয়
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

জয়ের মঞ্চটা প্রস্তুত ছিল আগেই! আগের দিনই প্রায় নিশ্চিত হয়েছিল সিলেট টেস্ট জিততে যাচ্ছে বাংলাদেশ। শনিবার টেস্টের পঞ্চম দিনে লাঞ্চ বিরতির আগেই জয়ের বন্দরে পা রাখল নাজমুল হোসেন শান্তর দল। এ এক ঐতিহাসিক জয়! দেশের মাঠে এবারই প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ দল।

ঘরের মাঠে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের সাফল্যে উড়ছেন নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮১ রানে অলআউট হয় কিউইরা। শান্তর অভিষেক নেতৃত্বের ম্যাচে বাংলাদেশ ১৫০ রানে জয় নিয়ে মাঠ ছাড়ল।

এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের নতুন চক্র জয় দিয়ে শুরু করল বাংলাদেশ। আফগানিস্তান ও জিম্বাবুয়ের পর ঘরের মাঠে রান ব্যবধানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়।

এই জয়ের নায়ক তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচেরসেরা তিনিই। শেষ দিন সকালে শনিবার জয় থেকে ৩ উইকেট দূরে থেকে খেলতে নামে বাংলাদেশ। ড্যারিল মিচেলকে ফিরিয়ে কাজ সহজ করেন নাঈম হাসান। শেষ দুই উইকেট নেন তাইজুল।

ইনিংসে ৭৫ রানে ৬ উইকেট নেন তাইজুল। দুই ইনিংস মিলে তার শিকার ১০ উইকেট। এ নিয়ে দ্বিতীয়বার ম্যাচে ১০ উইকেট নিলেন তিনি। ম্যাচে দুইবার ১০ উইকেট নেওয়া তৃতীয় বাংলাদেশি বোলার তাইজুল। আগের দুই বোলার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ প্রথম ইনিংসে ৮৫.১ ওভারে ৩১০/১০ (জয় ৮৬, শান্ত ৩৭, মুমিনুল ৩৭, সোহান ২৯)

নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১০১.৫ ওভারে ৩১৭/১০ (এজাজ প্যাটেল ১*; ল্যাথাম ২১, কনওয়ে ১২, হেনরি নিকোলস ১৯, ড্যারিল মিচেল ৪১, টম ব্লান্ডেল ৬, গ্লেন ফিলিপস ৪২, কেন উইলিয়ামসন ১০৪, ইশ সোধি ০, কাইল জেমিসন ২৩, টিম সাউদি ৩৫)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১০০.৪ ওভারে ৩৩৮ (মিরাজ ৫০*, শরিফুল ১০, নাঈম ৪, তাইজুল ০, সোহান ১০, মুশফিকুর ৬৭, দীপু ১৮, শান্ত ১০৫; জাকির ১৭, জয় ৮, মুমিনুল ৪০)

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে (লক্ষ্য ৩৩২, আগের দিন ১১৩/৭) ৭১.১ ওভারে ১৮১/১০ (মিচেল ৫৮, সোধি ২২, সাউদি ৩৪, এজাজ ০*; শরিফুল ৬-২-১৩-১, মিরাজ ১৫-৪-৪৪-১, তাইজুল ৩১.১-৮-৭৫-৬, নাঈম ১৭-৩-৪০-২, মুমিনুল ২-০-৫-০)।

ফল: বাংলাদেশ ১৫০ রানে জয়ী।

সিরিজ: ২ ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে।
ম্যাচসেরা: তাইজুল ইসলাম।

Previous Post

জয়ের পথে বাংলাদেশ

Next Post

ঢাকা টেস্ট ঘিরে যে বার্তা দিলেন হাথুরু

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন নাহিদ রানা

9
আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল
বিশেষ প্রতিবেদন

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

8
বিপিএল শেষ মোসাদ্দেকের
বিশেষ প্রতিবেদন

হতাশা-সংগ্রাম আর প্রত্যাবর্তনের গল্প, মুখ খুললেন মোসাদ্দেক

7
Next Post
ঢাকা টেস্ট ঘিরে যে বার্তা দিলেন হাথুরু

ঢাকা টেস্ট ঘিরে যে বার্তা দিলেন হাথুরু

Discussion about this post

সর্বশেষ..

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন নাহিদ রানা

by cricbdadmin
0
9

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি আলোচনায় ছিলেন নাহিদ রানা। তবে ম্যাচ শেষে বাংলাদেশের এই তরুণ পেসারকে নিয়ে এসেছে...

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

by cricbdadmin
0
8

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশের ড্রেসিংরুমে যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল, তার রেশ এখন পৌঁছে গেছে বিশ্ব ক্রিকেটের কেন্দ্রেও। কারণ...

বিপিএল শেষ মোসাদ্দেকের

হতাশা-সংগ্রাম আর প্রত্যাবর্তনের গল্প, মুখ খুললেন মোসাদ্দেক

by cricbdadmin
0
7

জাতীয় দলের দুয়ার দীর্ঘদিন বন্ধ ছিল তাঁর জন্য। একসময় নিয়মিত সুযোগ পেলেও নিজের সামর্থ্যের পূর্ণ প্রতিফলন ঘটাতে না পারায় জায়গা...

নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল

কার্ডিফ থেকে মিরপুর, অস্ট্রেলিয়া বধের আরেক সাক্ষী আশরাফুল

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দুটি জয়ই বিশেষভাবে স্মরণীয়। প্রথমটি এসেছিল ২০০৫ সালে কার্ডিফে, আর দ্বিতীয়টি ২০২৬ সালে মিরপুরে। দুই...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

প্রথম সভাতেই বিসিবির একাধিক মেগা প্রকল্প অনুমোদন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে। বহুল আলোচিত নির্বাচনের পর অনুষ্ঠিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD