Monday, June 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশকে যে কারণে বেছে নিলেন হেরাথ

July 2, 2021
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশকে যে কারণে বেছে নিলেন হেরাথ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

তিনি বাঁহাতি কিংবদন্তি স্পিনার। যদিও মুত্তিয়া মুরালিধরনের ছায়ায় থেকে ঠিক মন মতো নিজেকে মেলে ধরে সুযোগ পাননি। তবে ৪৩ বছর বয়সী হেরাথ স্পিন কোচ হয়েছেন সাকিব আল হাসানদের। তার কোচিং ক্যারিয়ার শুরু হচ্ছে বাংলাদেশকে দিয়ে। অবশ্য এর আগেই আইসিসি ও ক্রিকেট শ্রীলঙ্কার লেভেল থ্রি কোচিং কোর্স করেছেন এই শ্রীলঙ্কান। তিনি টেস্ট ইতিহাসের সফলতম বাঁহাতি বোলার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন ২০১৮ সালের নভেম্বরে। ক্যারিয়ারে ৯৩ টেস্টে ৪৩৩ উইকেট নিয়েছেন তিনি।

সেই হেরাথ এবার বনে গেলেন কোচ। প্রথমেই বেছে নিয়েছেন বাংলাদেশকে। স্পিন বোলিং কোচ হিসেবে রঙ্গনা হেরাথকে আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ে সফর দিয়ে শুরু হচ্ছে তার কোচিং ক্যারিয়ার।

বাংলাদেশের স্পিন বোলিং কোচ হতে পেরে সম্মানিত বোধ করছেন রঙ্গনা হেরাথ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে এক সাক্ষাৎকারে রঙ্গনা হেরাথ বলেন, ‘দেখুন, বাংলাদেশের সঙ্গে কাজ করতে পারাটা অনেক সম্মান ও মর্যাদার। যে কোন সাবেক ক্রিকেটারের মতো কোচিংয়ে আসার ইচ্ছে ছিল আমারও। কোন একটা বড় দলের সঙ্গে কাজ করতে পারা আমার কাছে স্বপ্নের মতো, তিন বছর হয়ে গেছে অবসর নিয়েছি আমি। এখন মনে হয়েছে আমার জ্ঞান ও অভিজ্ঞতা স্পিনারদের সঙ্গে ভাগ করে নেওয়া যায়।’

কোচিংয়ে এসে কেন প্রথমে বাংলাদেশের প্রস্তাবটা লুফে নিলেন তাও জানালেন হেরাথ। বাংলাদেশের সঙ্গে তার দেশ শ্রীলঙ্কার কন্ডিশন, প্রেক্ষাপট অনেক কিছুর মিল থাকায় এই সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়েছে তার। বলেন, ‘আসলে মানসিক, পরিবেশগত ও সাংস্কৃতিক দিক থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা প্রায় একই রকম। আমার বাংলাদেশকে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে, আমি তাদের মানিসক অবস্থা, প্রস্তুতি আর অনুশীলনের পদ্ধতি সবকিছুই জানি। শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করলে এটা অনেকটা একই রকম।’

Previous Post

স্বস্তির খবর তামিম-মুশফিকদের

Next Post

মিটিংয়েই ডাকা হয় না সুজনকে

Related Posts

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
বিশেষ প্রতিবেদন

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

6
টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

7
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯
বিশেষ প্রতিবেদন

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

4
Next Post
মিটিংয়েই ডাকা হয় না সুজনকে

মিটিংয়েই ডাকা হয় না সুজনকে

Discussion about this post

সর্বশেষ..

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়েছিল আব্দুল গাফফার সাকলাইনের। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং সামর্থ্যের কারণে...

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনও টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ছোট সংস্করণের ক্রিকেটে পুরোপুরি ভিন্ন...

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

by cricbdadmin
0
4

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আবারও হতাশ করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামা স্বাগতিকরা শুরু থেকেই...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

শেষ লড়াইয়ে নতুন সমীকরণ, তিন পরিবর্তন বাংলাদেশ দলে

by cricbdadmin
0
9

সিরিজের ভাগ্য আগেই নির্ধারিত হয়ে গেছে। প্রথম দুই ম্যাচে পরাজয়ের কারণে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে আনন্দে ভাসছেন নাহিদা

by cricbdadmin
0
9

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশের মেয়েরা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে শুধু গুরুত্বপূর্ণ একটি জয়ই পায়নি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD