Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বল হাতে ফের দাপট সুমন খানের

November 3, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বল হাতে ফের দাপট সুমন খানের
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বিসিবি প্রেসিডেন্ট’স কাপে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই ফের শুরু করলেন সুমন খান। বল হাতে দারুণ দাপট। আগেরবার ছিল ওয়ানডে টুর্নামেন্ট। এবার লাল বলেও চমক এই পেসারের। তার পাশাপাশি বল হাতে তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদও নিজেকে চেনালেন। তবে প্রতিপক্ষের বোলিং চাপ সামলে কম গেলেন না মোহাম্মদ নাঈম শেখ ও মৃত্যুঞ্জয় চৌধুরি।

বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দলের দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে সমান তালেই লড়লেন দুই দলের ক্রিকেটাররা। আগের দিনের মতো দাপট থাকল ব্যাটসম্যানদের। ‘বি’ টিমের ব্যাটসম্যানরা বুঝিয়ে দিলেন তারা কম যান না।

‘এ’ টিমের বিপক্ষে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার টিম ‘বি’ ৮০ ওভারে অলআউট ২৬৬ রানে।

ম্যাচে ওপেনার নাঈম শেখ করেছেন ৮৩ রান। ইনজুরি কাটিয়ে ওঠা অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরির ব্যাটে ৫৮ রান। অন্যদিকে ‘এ’ টিমের হাসান মুরাদ ৪ উইকেট তুলে নেন ৩৫ রানে। ফর্মে থাকা সুমন ৪ তুলতে খরচ করেছেন ৫৪ রান।

সব মিলিয়ে এইচপি দলের প্রথম প্রস্তুতি ম্যাচটা মন্দ হলো না। বিশেষ করে ব্যাটসম্যানরা বেশ দাপটই দেখালেন। আগের দিন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর সঙ্গে ব্যাটে দাপট দেখান শাহাদাত হোসেন। চতুর্থ উইকেটে ১৩৭ রান করেন দুজন। সেঞ্চুরির কাছে গিয়ে ফেরেন শাহাদাত। ১৬২ বলে তার ৯৪ রান তুলেন তিনি।

১৩৭ বলে শতরান করেন আকবর। শেষ অব্দি ১৬১ বলে ১৩৬ রানে ফেরেন তিনি। তার ইনিংসে ছিল ২০ চার, দুটি ছক্কা। শামীম ৮ চার ও ৩ ছক্কায় ৪৬ বলে ৬৭।

আগামী শনিবার এফের কদিনের ম্যাচ খেলবে এইচপির ক্রিকেটাররা। এ মাসের মাঝামাঝি অব্দি চলবে তাদের ক্যাম্প।

টিম ‘এ’ ১ম ইনিংস: ৮০ ওভারে ৪০৬/৭

টিম ‘বি’ ১ম ইনিংস: ৮০ ওভারে ২৬৬ (নাঈম ৮৩, পারভেজ ৩৫, মাহিদুল ৬, হৃদয় ৪২, মৃত্যুঞ্জয় ৫৮, রিশাদ ৫, তানভির ৮, শরিফুল ০, রেজাউর ১, নোমান ১*, শাহিন ২; মুকিদুল ৮-২-১৮-০, সুমন ১৬-৩-৫৪-৪, শফিকুল ১২-৩-৪৩-১, শামীম ৫-০-১৭-০, আফিফ ১১-৫-১৬-০, রকিবুল ১২-১-৫১-১, মুরাদ ১২-৪-৩৫-৪, শাহাদাত ৩-০-১০-০, মাহমুদুল ১-০-২-০)।

Previous Post

টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলতে পারবেন তো মাশরাফি?

Next Post

সুপার ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে হারাল জিম্বাবুয়ে

Related Posts

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!
বিশেষ প্রতিবেদন

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

8
টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

6
Next Post
সুপার ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে হারাল জিম্বাবুয়ে

সুপার ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে হারাল জিম্বাবুয়ে

Discussion about this post

সর্বশেষ..

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

by cricbdadmin
0
8

দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই ভেন্যুকে প্রতিদিন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

by cricbdadmin
0
8

ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে সিরিজে পিছিয়ে...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বোলারদের...

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের

ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জ্যোতির

by cricbdadmin
0
4

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লিডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে...

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
21

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD